কাজিপুরে এলজিইডি’র দেডশ কোটি টাকার প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে
মোঃ ইকবাল হাসান সরকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুরে দ্রুত এগিয়ে যাচ্ছে এলজিইডির নানা প্রকল্পের কাজ। দেডশ কোটি টাকার এসব কাজের ফলে পুরো কাজীপুর এখন নানা উন্নয়নের মোডকে ঢাকা পড়তে শুরু করেছে। বর্তমান আওয়াশীলীগের সরকারের মেয়াদকালে ১০টি উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি),কাজিপুর,সিরাজগঞ্জ। গৃহিত প্রকল্পগুলোর মধ্যে ভুমিহীন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মান,উপজেলা মুক্তিযোদ্ধা কমপে¬ক্্র নির্মান,পল¬ী সডক ও ব্রীজ/কালভাট নির্মান,প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মান কাজ বিশেষভাবে কাজিপুর (এলজিইডি) সূএে জানা গেছে,বর্তমান সরকারের মেয়াদে গত নভেম্বর মাস পর্যন্ত মোট চার বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) গামীন অবকাঠামোর ব্যাপক উন্নয়নসহ ভুমিহীন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাথা গোজার ঠাইসহ আর্থ-সামাজিক উন্নয়নে প্রায় ৬৬ কোটি ৫৬ লক্ষ টাকা ব্যায়ে ৮ জন ভুমিহীন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসস্থান নির্মান,২ কোটি ৩৩ লক্ষ ৫৬ হাজার টাকা ব্যায়ে উপজেলা মুক্দিযোদ্ধা কমপে¬ক্্র নির্মান,১ কোটি ১২ লক্ষ টাকা ব্যায়ে ১টি ইউনিয়ন পরিষদ ভবন নির্মান,৪ কোটি ৯০ লক্ষ ৫৬ হাজার টাকা ব্যায়ে উপজেলা কমপে¬ক্্র এর সম্পসারিত ভবন ও হলরুম নির্মান অন্যতম। এছাড়া প্রায় শত শত কোটি টাকা ব্যায়ে ৯৫ কিলোমিটার পাকা সডক নির্মান ও সংস্কার কাজ শেষ হয়েছে। আরও ৮০ কিলোমিটার পাকা সডক,৩০০ মিটার ব্রীজ/কালভার্ট,বিদ্যালয় সংযোগ সডক,ইউনিয়ন ভুমি অফিস,গে¬াথ সেন্টাল ও ১টি ইউনিয়ন পরিষদ নির্মান কাজের দরপএ প্রক্রিয়াধীন রয়েছে। এলজিইডি’র তথ্য মতে.বর্তমান কাজের গড় অগ্রগতি ৮৫ শতাংশ। এ ছাড়া তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসুচীর আওতায় প্রায় ৩০ কোটি ৫৬ লক্ষ টাকা ব্যয়ে ৬৮ টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মান কাজের মধ্যে প্রায় ৫০টি প্রাথমিক বিদ্যালয় নির্মান কাজ সমাপ্ত করা হয়েছে। অবশিষ্ট ১৮টি বিদ্যালয়ের ভবন নির্মান কাজের গড অগ্রগতি ৯০ শতাংশ যার উন্নয়ন কাজ আগামী বছরের র্ফ্রেরুয়ারী মাস নাগাদ শেষ হবে। উন্নয়নের বিষয়ে এলজিইডি’র কাজিপুর উপজেলা প্রকৌশলী বাবুল মিয়া বলেন,সরকারের উন্নয়ন লক্ষ্যমাএাকে সামনে রেখে মাননীয় মন্ত্রী,স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় মহোদয়ের নির্দেশনা মোতাবেক কাজিপুর এলজিইডি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন,কাজের এ ধারা অব্যাহত থাকলে আগামী ২০২০ সালে এলজিইডি,কাজিপুরে প্রয়োজনীয় কোন সডকই আর কাঁচা থাকবে না। এ ছাড়া বর্তমানে পল¬ী সডক ও কালভার্ট মেরামত/সংস্কার,অগ্রাধিকার ভিক্তিক গামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প,পিইডিপি-৩,আরটিআইপি-২,বৃহত্তর পাবনা,বগুড়া গ্রামীন অবকাঠামো উন্নয়নসহ অন্যান্য প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। এ ছাড়াও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নকল্পে আরইআরএমপি ও জিওবি’র অর্থায়নে বিভিন্ন মেয়াদে ২৪৬ জন নারীকে কর্মসংস্থানসহ আত্তনির্ভরশীল ও সাবলম্ভী হিসাবে সমাজে প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছে এবং অএ সিরাজগঞ্জ জেলার গ্রামীন অবকাঠামোর উন্নয়নে নতুন করে সিরাজগঞ্জ জেলার গুরুত্বপূর্ন গ্রামীন অবকাঠামো উন্নয়ন” প্রকল্পের কার্যক্রম ব্যাপক ভাবে শুরু হয়েছে।