March 30, 2026, 6:30 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

রংপুরের নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের সত্যতা নেই: সুজন

রংপুরের নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের সত্যতা নেই: সুজন

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে পরাজিত বিএনপির মেয়র প্রার্থী কাওছার জামান বাবলা কারচুপির যে অভিযোগ করেছেন তার কোনো সত্যতা নেই বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। গতকাল শনিবার দুপুরে রংপুর নগরীর সাহিত্য পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি করা হয়। সংবাদ সম্মেলনে সুজন প্রতিনিধিরা বলেন, রসিক নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। এটি দেশের জন্য মডেল নির্বাচন। এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার, সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান তারা। সংবাদ সম্মেলন থেকে জয়ী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের করণীয় সম্পর্কে পরামর্শমূলক পাঁচ দফা প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবগুলো হলো-নির্বাচিত প্রতিনিধিরা সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা; সিটি করপোরেশন পরিচালনায় পরাজিত প্রার্থীদের পরামর্শ গ্রহণ করা; শপথ গ্রহণের পরেই পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা; নির্বাচিত প্রতিনিধিদের সব কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দলীয়করণ ও স্বজনপ্রীতি পরিহারসহ বছরে কমপক্ষে একবার কাজের জবাবদিহিতার জন্য জনগণের মুখোমুখি হওয়া। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- সুজনের রংপুর বিভাগের সমন্বয়কারী রাজেশ দে। এসময় উপস্থিত ছিলেন- সুজনের রংপুর মহানগর কমিটির সভাপতি ফখরুল আনাম বেঞ্জু, জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর