April 5, 2026, 1:56 am

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে হবে : নাহিদ

পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে হবে : নাহিদ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সার্বিক উন্নয়ন ও শিক্ষা ক্ষেত্রের অগ্রগতিকে সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তি চুক্তি করে পাহাড়ে যুদ্ধাবস্থা পরিস্থিতির অবসান ঘাটিয়েছে। পার্বত্য চট্টগ্রাম এখন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টায় এ অঞ্চলে উন্নয়ন- অগ্রগতিকে এগিয়ে নিতে হবে।’ নুরুল ইসলাম নাহিদ গতকাল শনিবার দুপরে খাগড়াছড়ি সরকারী উচ্চবিদ্যালয়ের ১ম পুনর্মিলনী উৎসব উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি খাগড়াছড়ি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং চলমান উন্নয়ন অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন। এর আগে সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে খাগড়াছড়ি সরকারী উচ্চবিদ্যালয়ের ১ম পুনর্মিলনী উৎসবের উদ্বোধন করেন। পরে ব্যানার নিয়ে প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা মিলে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। অনেক দিন পর প্রিয় ক্যাম্পাস পরিণত হয় প্রাক্তন ও বর্তমানদের মিলন মেলায়। পুনর্মিলণী উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. সুধীন কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ে ভিসি ড. প্রদানেন্দু বিকাশ চাকমা,খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, সদর জোন কমান্ডার জি এম সোহাগ, জেলা প্রশাসক রাশেদুল ইসলাম ও পুলিশ সুপার আলী আহমেদ খান। পাহাড়ি অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। রাতে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করার কথা মাতাবেন আইয়ুব বাচ্চুসহ স্থানীয় শিল্পীদের। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের এটা প্রথম পুনর্মিলনী। ১ম পুনর্মিলনী উৎসবে গত ষাট বছরে বিভিন্ন ব্যাচের স্মৃতি রোমন্থনের লক্ষে অ্যাকাডেমিক ভবন গুলোর দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে রঙিন দেয়াল চিত্র। পৃথক ব্যাচের তোরণ, ফেস্টুন ও ব্যানারে ছেঁয়ে গেছে পার্বত্য জেলা শহরের বিভিন্ন অলিগলি।

Share Button

     এ জাতীয় আরো খবর