March 15, 2026, 12:01 am

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

ড্রীম বাংলাদেশের শিল্প ট্যুর অনুষ্ঠিত

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

ড্রীম বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন’র (ডিবিওয়াইও) শিল্প ট্যুও অনুষ্ঠিত হয়েছে। গত ১ আগষ্ট ২০১৯ ইং বৃহস্পতিবার  রাজশাহী রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ ট্যুরের আয়োজন করা হয়।সংগঠনের আহ্বায়ক শাহিনুর ইসলামের সভাপতিত্বে ও সাব্বির আহমেদের পরিচালনায় ট্যুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত পরিচালক মুনসুর আলী, বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির ঊর্দ্ধতন গবেষণা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, বেগম রুমানা ফেরদৌস বিনত-এ-রহমান, আফতাব উদ্দিন, ফারুক আহমেদ, আব্দুল আলিম এবং গবেষণা কর্মকর্তা বেগম জেসমিন আরা। এছাড়া গাইড লাইন হিসেবে ছিলেন, প্রতিষ্ঠানের প্রশিক্ষণ শাখার কাপড় ডিজাইনার শামসুর নাহার এবং ফিল্ড সুপারভাইজার মাসুদ (বোটানি) ।প্রধান অতিথি সংগঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এখানে দেশ বিদেশের অনেক দর্শনার্থী আসেন। দর্শনার্থীদের সহযোগিতা প্রদানে আমরা যথাসাধ্য চেষ্টা করি।ট্যুরে আরো উপস্থিত ছিলেন সামিরা ইয়াসমিন, তাহেরা সুলতানা, রিপন পারভেজ, আমিনুল ইসলাম, মেহেদী হাসান রিপন, সাহাজাহান আলম প্রমুখ।

প্রাইভেট ডিটেকটিভ/০২ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর