March 24, 2026, 4:16 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

দেহের দুর্গন্ধে বেকিং সোডা !

দেহের দুর্গন্ধে বেকিং সোডা !

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

দেহের দুর্গন্ধ একটি অস্বস্তিকর বিষয়। সাধারণত অতিরিক্ত ঘাম, ব্যাকটেরিয়া ইত্যাদির কারণে এ সমস্যা হয়। তবে জানেন কি, বেকিং সোডা দেহের দুর্গন্ধ কমাতে কাজ করে?

বেকিং সোডা একটি প্রাকৃতিক সুগন্ধি। এটি ঘাম শোষণে সহায়ক। এটি শরীরের দুর্গন্ধ কমাতে কাজ করে। বেকিং সোডার মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এটি দুর্গন্ধ তৈরিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে উপকারী।

দেহের দুর্গন্ধ কমাতে বেকিং সোডার ব্যবহার জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।

দেহের দুর্গন্ধ কমাতে বেকিং সোডার ব্যবহার

১. এক টেবিল চামচ পানির মধ্যে আট ভাগের এক চা চামচ বেকিং সোডা, সামান্য পরিমাণ এসেনসিয়াল অয়েল মেশান। এবার একটি তুলার বলের মধ্যে মিশ্রণটি মেখে যেসব অংশে দুর্গন্ধ হয়, সেসব অংশে মাখুন।

২. দুর্গন্ধ দূর করতে আরেকটি পদ্ধতিও মেনে চলতে পারেন। এ ক্ষেত্রে সমপরিমাণ বেকিং সোডা ও কর্ন একত্রে মেশান। এ গুঁড়া দেহের যে অংশে ঘাম হয়, সেখানে লাগান। এতে ঘাম ও দুর্গন্ধ প্রতিরোধ হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর