April 5, 2026, 2:16 am

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

যুক্তরাজ্যে ‘বড়দিনে সন্ত্রাসী হামলার পরিকল্পনা’, গ্রেপ্তার ৪

যুক্তরাজ্যে ‘বড়দিনে সন্ত্রাসী হামলার পরিকল্পনা’, গ্রেপ্তার ৪

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যে বড়দিনে সন্ত্রাসী হামলার একটি পরিকল্পনা ঠেকিয়ে দেওয়ার কথা জানিয়েছে সন্ত্রাস বিরোধী পুলিশ। এ পরিকল্পনায় জড়িত সন্দেহে গত মঙ্গলবার সকালে সাউথ ইয়র্কশায়ার ও ডার্বিশায়ার থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

বিবিসি জানায়, বোমা নিস্ক্রিয়কারী দল চেস্টারফিল্ডের একটি রাস্তা ঘিরে রেখেছে। সেখানে ৩১ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে। আশপাশের ঘরবাড়িও খালি করে ফেলা হয়েছে। শেফিল্ড শহরের বার্নগ্রিভ ও মিরসব্রুক থেকে পরে ২২, ৩৬ ও ৪১ বছর বয়সী আরো তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আটক চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ওয়েস্ট ইয়র্কশায়ারের পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। বার্নগ্রিভের ব্রানসউইক সড়কের ফাতিমা কমিউনিটি সেন্টারের কাছে গত মঙ্গলবার বিকাল পর্যন্ত বোমা নিস্ক্রিয়কারী দলের তৎপরতা ছিল। দ্বিতল ওই ভবনের বাইরে সেসময় অসংখ্য পুলিশ সদস্য ও গাড়ি দেখা গেছে। শেফিল্ডের শায়ারব্রুক এলাকার এক বাসিন্দা গত মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে একটি অভিযানের সময় ‘তীব্র শব্দ’ শুনতে পাওয়ার কথা জানান। ঘুমিয়ে ছিলাম, হঠাৎ জেগে উঠে দেখি ঘর কাঁপছে। তাৎক্ষণিকভাবে মনে হলো বোধহয় ভূমিকম্প হচ্ছে, বলেন ক্যারল পেরি। যে ভবনকে ঘিরে পুলিশি তৎপরতা ছিল, তার দুই ঘর পর ক্যারলের ঘর।

কম্পনের কারণ হিসেবে ওই এলাকার বাসিন্দারা বিস্ফোরণের কথা ভাবলেও পরে পুলিশ জানিয়েছে, ভবনে ঢুকতে গিয়ে তাদের চালানো তৎপরতাতেই ওই শব্দের উৎপত্তি।

পুলিশ একটি ভবনে ঢোকার সময় স্থানীয়রা বিকট আওয়াজ শুনেছে, যদিও এটি বিস্ফোরণ ছিল না, বলেন সন্ত্রাস বিরোধী পুলিশের মুখপাত্র। অভিযান চলাকালে পুলিশ সদস্যরা ‘চিৎকার করে’ আশপাশের লোকদের ঘরের ভেতর থাকার অনুরোধ করে বলে স্থানীয়রা জানিয়েছে। ডার্বিশায়ার পুলিশের সহকারী প্রধান কনস্টেবল বলেন, ঘটনাস্থলে পুলিশের তৎপরতায় সাধারণ জনগণকে বিচলিত হয়েছে। যাদের দরকার ছিল, তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারপরও আমরা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি, বলেন তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর