March 24, 2026, 2:24 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

অনেক দ্রব্যের বিকল্প কাজ করে ‘ঠাণ্ডা পানীয়’

অনেক দ্রব্যের বিকল্প কাজ করে ‘ঠাণ্ডা পানীয়’

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আমরা কোমল ঠাণ্ডা পানীয়গুলো শুধু পানই করে থাকি। কিন্তু এই কোমল পানীয়তে যে অনেক গুণ আছে সেটা অনেকেরই অজানা। অনেক সময় এই পানীয় আমাদের কোন কোন দ্রব্যের বিকল্প হিসেবে কাজ করে থাকে। আসুন সেই গুণগুলো জেনে নেওয়া যাক।

 

রঙের দাগ তুলতে

বাচ্চারা প্রায়ই জামা-কাপড়ে রঙ লাগিয়ে ফেলে। চিন্তা নেই, দাগ লাগা জায়গায় কিছুটা ঠাণ্ডা পানীয় (বিশেষত কালো কোল্ড ড্রিংক্স) ফেলে দিন। এবার জায়গাটা স্ক্রাব করে সাবান মেশানো পানিতে ধুয়ে নিন। দেখবেন দাগ উঠে যাবে।

 

বাসন পরিষ্কার

বাসনে কালো দাগ? ঘষে মেজে ক্লান্ত? কিছুটা ঠাণ্ডা পানীয় পাত্রের মধ্যে ঢেলে দিন। কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখবেন বাসন চকচক করছে। ঠাণ্ডা পানীয়ের মধ্যে রয়েছে অ্যাসিড, যা কালো দাগ ধুয়ে মুছে সাফ করে দেবে।

 

বারবিকিউ সস

বিভিন্ন সময় বাড়িতে নানা অনুষ্ঠান এবং পার্টি লেগেই থাকবে। বাড়িতে বানিয়ে ফেলুন বারবিকিউ সস। এইজন্য টমেটো সসের সঙ্গে ঠাণ্ডা পানীয় ঢেলে সস বানিয়ে দেখতে পারেন।

 

চুলের যতœ নিন

চমকে উঠলেন? এটাই সত্যি। ঠাণ্ডা পানীয়ে রয়েছে ফসফরিক অ্যাসিড, যা চুল ভাল রাখে।

 

বাগান পরিচর্চায়

জানেন কি, বাগান পরিচর্চার কাজেও লাগে ঠাণ্ডা পানীয়? সারের গুণমান বাড়ায়, মাটির পিএইচ মাত্রা সঠিক রেখে গাছের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে ঠাণ্ডা পানীয়।

 

ফোটোয় ভিনটেজ লুক

ফোটোতে ভিনটেজ মোড আনতে চান? ডিসে কিছুটা ঠাণ্ডা পানীয় ঢেলে, ফটোগুলো ডুবিয়ে রাখুন। ফাটাফাটি ভিনটেজ লুক এসে যাবে আপনার ফোটোগুলিতে।

Share Button

     এ জাতীয় আরো খবর