March 24, 2026, 5:10 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ওজন কমাবে পালংশাক

ওজন কমাবে পালংশাক

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

পালং শাক খনিজ, ভিটামিন, পানি ও আঁশ সমৃদ্ধ। তাই এটা শরীরের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি পেট ভরা রাখতে সাহায্য করে।

দীর্ঘক্ষণ পেট ভরা থাকায় বাড়তি অস্বাস্থ্যকর খাবারের চাহিদা কমে যায়।

খাদ্য ও পুষ্টিবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ওজন কমাতে পালংশাকের সহায়ক ভূমিকাগুলো এখানে দেওয়া হল।

ক্যালরি: ‘দি ইউ.এস ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার’স ন্যাশনাল নিউট্রিয়েন্ট ডেটাবেইজ ফর স্ট্যান্ডার্ড রেফারেন্স’য়ের সমীক্ষা অনুযায়ী এক কাপ পালংশাকে ৭ ক্যালরি থাকে। তাই চিনি বিশিষ্ট খাবার বাদ দিয়ে এক কাপ পালংশাক খাওয়া বেশি ভালো।

আঁশ: পালং আঁশ সমৃদ্ধ হওয়ায় পেট ভরা রাখতে সাহায্য করে। পাশাপাশি শরীরের সার্বিক ক্যালরির চাহিদা পূরণ করে।

প্রতিদিন ৫শ’ ক্যালরি কম গ্রহণ করা সপ্তাহে আধা কেজি ওজন কমাতে সাহায্য করে বলে দাবি করে, যুক্তরাষ্ট্রে ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’।

তাই নুডুলসের পরিবর্তে এক বাটি পালংয়ের সুপ গ্রহণ করা ওজন কমাতে সাহায্য করে।

ওজন কমাতে পালংশাক: যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হার্ট, লাঙ অ্যান্ড ব্লাড ইন্সটিটিউট’য়ের তথ্যানুসারে, খাবার তালিকায় প্রতিদিন ১২০০ থেকে ১৬০০ ক্যালরি রাখলে ওজন দ্রুত কমে।

পালংশাক ক্যালরি বেশি গ্রহণ ও ঘাটতির মধ্যে সমতা বজায় রাখতে সাহায্য করে, যা ওজন কমানোর ক্ষেত্রে প্রাথমিক পদক্ষেপ।

Share Button

     এ জাতীয় আরো খবর