April 15, 2026, 7:02 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মুন্সীগঞ্জে মসজিদে নামাজে দাঁড়ানো নিয়ে মারামারি, আহত ৮

মুন্সীগঞ্জে মসজিদে নামাজে দাঁড়ানো নিয়ে মারামারি, আহত ৮

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মসজিদে নামাজে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ আটজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার এশার নামাজের সময় উপজেলার বালুয়াকাদি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন জাহর আলী (৭০), তাঁর স্ত্রী সাফিয়া বেগম (৫৫), মা ফাতেমা (৩৩), ছেলে আল-আমিন (২৪), ভাতিজা ইমরান (২৭), প্রতিবেশী রোকসানা (৩৫), আরিফ (২৭) ও ফয়সাল (৩০)। আহত জাহর আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, গ্রামের কুটিবাড়ী মসজিদে এশার নামাজ আদায়ের সময় কাতার সোজা করা নিয়ে জাহর আলী ও জহির উল্লাহর মধ্যে কথাকাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে নামাজ শেষে জহির উল্লাহর সমর্থকরা জাহর আলীর বাড়িতে হামলা চালায়। সংঘর্ষে উভয়পক্ষের আটজন আহত হয়। গজারিয়া থানার ওসি মো. হারুন-অর-রশীদ বলেন, ঘটনার খবর পেয়েছি, বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। দুই পক্ষের কেউ লিখিত অভিযোগ দেয়নি।

Share Button

     এ জাতীয় আরো খবর