April 15, 2026, 5:44 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রাজধানীর পৃথক স্থান থেকে ৪ লাশ উদ্ধার

রাজধানীর পৃথক স্থান থেকে ৪ লাশ উদ্ধার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজধানীর পৃথক স্থান থেকে চারটি লাশ উদ্ধার করা হয়েছে। রাজধানীর দক্ষিণখান আশকোনা এলাকার একটি আবাসিক হোটেল থেকে মানিক কুমার বড়ুয়া (৪৮) নামের এক ব্যক্তির পচনশীল লাশ উদ্ধার করে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১০টায় পুলিশ সংবাদ পেয়ে দক্ষিণখান এলাকার নোয়াখালী গেস্টহাউস অ্যান্ড ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মানিকের লাশ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মৃত অমিয় কান্তি বড়ুয়ার ছেলে মানিক। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) নান্নু মিয়া খান জানান, রাতে ওই আবাসিক হোটেলের তৃতীয় তলার ১২ নম্বর কক্ষের দরজা ভেঙে মানিক কুমারের লাশ উদ্ধার করা হয়। বিছানার ওপর লাশটি পড়ে ছিল এবং কিছুটা পচন ধরেছিল। স্বজনদের বরাত দিয়ে এসআই আরো জানান, নানা কারণে মানিক মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ১১ ডিসেম্বর দুপুরে তিনি হোটেলে ওঠেন। থাকার কথা ছিল ১৪ ডিসেম্বর পর্যন্ত। গত বৃহস্পতিবার রাতে পাশের কক্ষের লোকজন উৎকট গন্ধ পেয়ে হোটেল ব্যবস্থাপক রফিকুল ইসলামকে জানান। পরে তিনি থানায় খবর দিলে দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। ওই কক্ষে বেশ কিছু ওষুধের খালি খোসা উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, ১১ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে কোনো একসময় মানিক অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেছিলেন।

এদিকে, রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের পানির রিজার্ভ ট্যাংক থেকে জিয়াউর রহমান জিয়া (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে খবর পেয়ে ফায়ায় সার্ভিসের একটি দল লাশ উদ্ধার করেন। মতিঝিল থানার ওসি ওমর ফারুখ জানান, ওমর ফারুখ ওই ভবনেই থাকতেন। ধারণা করা হচ্ছে, পানির রিজার্ভ ট্যাংক কাজ করতে গিয়ে অচেতন হয়ে পড়লে তিনি আর উঠতে পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জিয়াউর রহমান জিয়ার লাশ ঢামেক হাসপাতালে মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

অন্যদিকে, রাজধানীর তেজগাঁও থানাধীন মহাখালী আরজতপাড়া এলাকার একটি বাসা থেকে মিলু মীলগেট গোমেজ (৬৫) নামে এক বৃদ্ধার জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালের দিকে পলিশ খবরে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত মিলু মীলগেট গোমেজ ওই এলাকার অমিল গোমেজের স্ত্রী। তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেন্টু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাব। অপরাধীদের ধরতে অভিযান অব্যহত রয়েছে বলেও জানা পুলিশের এই কর্মকর্তা।

এছাড়া, রাজধানীর দারুস সালাম থানার দক্ষিণ করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে গণমাধ্যমকে জানান দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান। ওসি আরো জানান, সকালে দক্ষিণ কল্যাণপুরের রাস্তায় একটি লাগেজ পড়ে থাকতে দেখা যায়। পরে লাগেজটি খুলে এর ভেতরে এক ব্যক্তির হাত-পা ও মস্তকবিহীন লাশ পাওয়া যায়। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর হবে। লাশটি দেখে ধারণা করা হচ্ছে, তীব্র ক্ষোভে খুনিরা এভাবে ওই ব্যক্তিকে হত্যা করেছে’, যোগ করেন ওসি। ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।

Share Button

     এ জাতীয় আরো খবর