March 24, 2026, 12:47 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ক্যালরি খরচ হয় দাঁড়িয়ে থাকলেও

ক্যালরি খরচ হয় দাঁড়িয়ে থাকলেও

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

সময় ও সুযোগের অভাবে শরীরচর্চা করতে না পারলেও অফিসে কাজের ফাঁকে দাঁড়িয়ে থাকা ওজন কমাতে সহায়ক।

স্বাস্থ্য-বিষয়ক একটি ওয়েবসাইটে এই বিষয়ের ওপর প্রকাশিত প্রতিবেদন থেকে দাঁড়িয়ে থাকলে ক্যালরি খরচের পরিমাণের একটা ধারনা দেওয়া হল।

দৈনিক যতটা ক্যালরি খরচ হয়: যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিকের কার্ডিওলজির প্রতিষেধক তৈরিতে এক হাজারের বেশি মানুষের ওপর ডা. ফ্রান্সিস্কো লোপেইজ-জিমেনজ’য়ের করা গবেষণা থেকে জানা যায়, বসে থাকার চেয়ে দাঁড়িয়ে থাকলে বেশি ক্যালরি খরচ হয়।

দাঁড়িয়ে থাকা অবস্থায় একজন ব্যক্তি প্রতি মিনিটে ০.১৫ এর বেশি ক্যালরি খরচ করে। এর মানে হল, ৬৫ কেজি ওজনের একজন মানুষের ছয় ঘন্টায় ৫৪ ক্যালরি খরচ হয়।

আসল কথা হল

একজন মানুষ গড়ে সাধারণত ১৩ ঘণ্টা বসে থাকে এবং ৮ ঘণ্টা ঘুমায়। অর্থাৎ মোট ২১ ঘণ্টা কর্মক্ষম থাকে না। তাই ওজন কমাতে ও সুস্থ থাকতে দাঁড়িয়ে থাকার চেষ্টা করুন।

অফিসে কাজের ফাঁকে দাঁড়িয়ে থাকুন অথবা দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করুন।

Share Button

     এ জাতীয় আরো খবর