টেকনাফের হ্নীলা থেকে ৬০ হাজার ইয়াবা সহ আটক২
দিদারুল আলম সিকদার, কক্সবাজার

টেকনাফ উপজেলার হ্নীলা পূর্ব সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬০হাজার পিস ইয়াবা সহ ২ জনকে আটক করেছে র্যাব-৭। ১৪ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মেজর মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে র্যাব-৭ এ অভিযান চালায়। এসময় ইয়াবা মজুদের দায়ে ২জনকে আটক করা হয়। আটককৃতরা হলো- সাবিনা ইয়াসমিন (২৫) ও জিনাত আরা জিনু (২২)।
র্যাব-৭, সিপিসি-২, কক্সবাজার কোম্পানী কমান্ডার উপ-পরিচালক মেজর মোঃ রুহুল আমিন জানান, র্যাব-৭ কক্সবাজার ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা এলাকার পুর্ব সিকদারপাড়ায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাসস্থানে মজুদ করেছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, কক্সবাজার ক্যাম্পের একটি আভিযানিক দল ওই স্থানে অভিযান পরিচালনা করে সাবিনা ইয়াসমিন, স্বামী- সাইফুল ইসলাম, গ্রাম- হ্নীলা পূর্বসিকদারপাড়া, টেকনাফ, কক্সবাজার একই এলাকার জিনাত আ্রা জিনু, স্বামী-মোঃ ইউসুফ কে আটক করে। পরে তাদের বাড়ী তল্লাসী করে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লক্ষ টাকা।
পরে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য যে, বাংলাদেশ আমার অহংকার, এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গী, সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। এছাড়া র্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই জঙ্গি ও সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে।