March 24, 2026, 3:30 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

আপনার টুথব্রাশ কি জীবাণু মুক্ত?

আপনার টুথব্রাশ কি জীবাণু মুক্ত?

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

আমরা অনেকেই ব্যবহারের পর টুথব্রাশ বাথরুমে রেখে দিই। এটি একেবারেই অনুচিত। বাথরুমে থাকা জীবাণু ভেজা টুথব্রাশে খুব সহজেই আক্রমণ করতে পারে। সুস্থ থাকতে চাইলে তাই টুথব্রাশ সংরক্ষণ করতে হবে স্বাস্থ্যকর উপায়ে।

টুথব্রাশ ব্যবহারের পর এমন স্থানে রাখবেন যেখানে পর্যাপ্ত আলো-বাতাস চলাচল করে। কারণ ভেজা টুথব্রাশ দ্রুত না শুকালে খুব সহজে জীবাণু বাসা বাধতে পারে। ব্যবহারের পর বেডরুমে কোনও স্ট্যান্ডে রেখে দিতে পারেন টুথব্রাশ। টুথব্রাশ কভার ব্যবহার না করাই ভালো। ব্যবহারের পর ভালো করে ধুয়ে তারপর রাখুন টুথব্রাশ।তিন থেকে চার মাস পর পর বদলে ফেলুন টুথব্রাশ। তথ্য: টাইমস অব ইন্ডিয়া

 

 

 

৩টি বিষয় মনে রাখুন নারীদের সঙ্গে কথা বলতে

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

 

নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করাটা কিন্তু একটা শিল্প। তবে এই সুন্দরভাবে উপস্থাপনের বিষয়টি কেবল পোশাক দিয়ে হয় না, এর সঙ্গে কথা বলা ও চিন্তার মাধুর্য যোগ করতে হয়।

বিশেষ করে ডেটের সময় কোনো নারীর আর্কষণ পাওয়ার ক্ষেত্রে ব্যাপারটি বেশ জরুরি। তবে বিষয়টি কিন্তু তেমন কঠিন নয়। কিছু বিষয় মনে রাখলেই কথা বলার সময় নারীদের আগ্রহে পরিণত হতে পারেন আপনি।

সম্পর্ক বিষয়ক ওয়েবসইট লাভ লার্নিং প্রকাশ করেছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন।

১. শুনুন

প্রথম যেই বিষয়টি মনে রাখতে হবে, সেটি হলো আলোচনার সময় তার সব কথা মনোযোগ দিয়ে শুনুন। এতে সে মনে করবে আপনি তাকে সম্মান করছেন, গুরুত্ব দিচ্ছেন। আর কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলুন। কথা বলার ক্ষেত্রে ‘আই কনট্যাক্ট’ বেশ গুরুত্বপূর্ণ।

২. বর্তমানে থাকুন

মেয়েদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বর্তমানে থাকা। এ সময় ভবিষতের ভয়, দুশ্চিন্তা, উদ্বেগের কথা না টেনে আনাই ভালো। একবারে বর্তমানে থাকুন, বর্তমান বিষয়ে কথা বলুন।

৩. মজা করুন, ইতিবাচক থাকুন

নারীদের সঙ্গে কথা বলার সময় তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইতিবাচক থাকা। আসলে নেতিবাচক মানুষ কে বেশিক্ষণ পছন্দ করে বলুন তো?

মজার বিষয় নিয়ে কথা বলুন, মন খারাপের বিষয়গুলো এড়িয়ে যান। আপনার সঙ্গে যতক্ষণ মেয়েটি থাকবে ততক্ষণ যেন তার ভেতর একটি সুখ অনুভূত হয়। তবে মজা করার সময় এমন কোনো বিষয় নিয়ে কথা বলবেন না বা এমন কোনো আচরণ করবেন না যেটি তার আত্মসম্মানে লাগে।

Share Button

     এ জাতীয় আরো খবর