April 4, 2026, 5:48 pm

সংবাদ শিরোনাম
রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ফের কয়লা আমদানী শুরু

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত  দিয়ে ফের কয়লা আমদানী শুরু
সিলেট অফিস
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের বড়ছড়া শুল্কষ্টেশন দিয়ে কয়েক দফা কয়লা আমদানী বন্ধ থাকার পর আবার কয়লা আমদানী আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ বৃহ¯পতিবার বিকেলে ভারতের মেঘালয় মাইন ওনার্স এক্সপোর্টার অ্যাসোসিয়েশন এবং তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের উপস্থিতিতে এই শুল্ক স্টেশন দিয়ে কয়লা আমদানির কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। প্রথম দিনে এই শুল্কষ্টেশন দিয়ে ৯টি ট্রাকে ৯৯ টন কয়লা আমদানী হয়। তাহিরপুর উপজেলার বড়ছড়া শুল্কষ্টেশন দিয়ে বৃহ¯পতিবার বিকেল ৪টার সময় ভারতের মেঘালয় রাজ্যে থেকে একে একে ৯টি কয়লাবাহী ট্রাক বাংলাদেশে আসার পর তাহিরপুর সীমান্তবর্তী এলাকায় কর্মচাঞ্চল্য শুরু হতে দেখা যায়। ভারতের মেঘালয় মাইন ওনার্স এক্সপোর্টার অ্যাসোসিয়েশন সভাপতি ন্যাসার শিং এর উপস্থিতিতে  ভারত থেকে আসা কয়লাবোঝাই ট্রাকগুলো গ্রহণ করেন-  জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ সমিতির সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম, বড়ছড়া কাস্টম সুপার কামরুজ্জামান, ট্যাকেরঘাট বিজিবি ক¤পানী কমান্ডার আব্দুর রাশেদ, আন্তর্জাতিক বিষয়ক স¤পাদক আবুল খায়ের, গিয়াস উদ্দিন খন্দকার, ফরিদ গাজী, জাহের আলী, হাসান মিয়া, ইউনুস মিয়া, কদ্দুস মিয়া, জিল্লুর রহমান, মকবুল হোসেন, এনামুল হক প্রমুখ। তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি আলকাছ খন্দকার জানান, ভারতের মেঘালয়ের পরিবেশবাদী সংঘটনের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ২০১৪ সালের ১৩ মে থেকে আদালতের রায়ে কয়লা আমদানি বন্ধ ছিল। পরে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে রায়ের বিরুদ্ধে ভারতেরকয়লা রপ্তানিকারকরা সুপ্রিম কোর্টে আপিল করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত উত্তোলিত কয়লা রপ্তানির জন্য আগামী ৪ মাসের জন্য সময় দিলে পুনরায় বৃহ¤পতিবার থেকে বড়ছড়া দিয়ে কয়লা আমদানী শুরু হয়েছে। তিনি বলেন, এরই ধারাবাহিকতায় বাগলী ও চারাগাও শুল্ক ষ্টেশন দিয়ে কয়লা আমদী শুরু হবে।
Share Button

     এ জাতীয় আরো খবর