April 6, 2026, 7:39 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ফ্রান্সে ছুরি নিয়ে হামলা, নিহত ২

ফ্রান্সে ছুরি নিয়ে হামলা, নিহত ২

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

 ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর মার্শেইয়ে সেন্ট চার্লস রেলওয়ে স্টেশনে রোববার ছুরি নিয়ে এক ব্যক্তির হামলায় দুজন নিহত হয়েছেন। হামলাকারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

mostbet

বিবিসির খবরে বলা হয়, দেশটির পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, ওই এলাকা এখন শান্ত রয়েছে। টুইটে লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ।
ফ্রান্সে গণমাধ্যমে লা মঁদকে একজন কর্মকর্তা বলেন, হামলার সময় আক্রমণকারী ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করেছেন।

মার্শেইয়ের একজন স্থানীয় কর্মকর্তা অলিভিয়ার ডি মাজিয়েরেস বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘ছুরি হামলায় দুজন ব্যক্তির মৃত্যু হয়েছে।

স্থানীয় প্রসিকিউটর হাভিয়ের তারাবিউক্স বলেন, হামলাকারী সেনাসদস্যদের গুলিতে নিহত হয়েছেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জি আর কোলোম্ব ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন।

২০১৫ সালের পর বিভিন্ন হামলায় রোববার পর্যন্ত ফ্রান্সে ২৩৯ জন নিহত হয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর