মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

মৌলভীবাজারে বিনম্্র শ্রদ্ধায় শহিদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে আজ ১৪ ডিসেম্বর। জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন- গণপরিষদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান, পুলিশ সুপার মোঃ শাহজালাল, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহিদ প্রমুখ। এ উপলক্ষে সন্ধায় প্রগতি লেখক সংঘ শহীদ মিনারে আলোক প্রজ্বলনসহ দিবসটি পালনে বিভিন্ন সংগঠন নানা উদ্যোগ গ্রহণ করেছে।