April 17, 2026, 3:15 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

মাগুরায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আটক ৪

মাগুরায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আটক ৪

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নির্বাহী হাকিম (ম্যাজিস্ট্রেট) পরিচয় দিয়ে মাগুরা জেলার শালিখা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় চারজনকে আটক করে নিয়ে গেছে পুলিশ। গত মঙ্গলবার উপজেলার সিংড়া বাজার থেকে হাকিম পরিচয়দানকারী চারজনকে গ্রেফতার করা হয়। তাঁরা হলেন উপজেলার বাকলবাড়ীয়া গ্রামের কল্পনা রায় (৪০), মাগুরা পুরাতন বাজার এলাকার রিমি ইয়াসমিন (৩৫), মাগুরার নিজ নান্দুলিয়া গ্রামের মোছা. হাসিনা বেগম (৪০) ও মাগুরার মালন্দ গ্রামের উত্তম কুমার (৩৮)। শালিখা থানার ওসি রবিউল ইসলাম জানান, ‘পাক্ষিক উত্তরণ’ ও ‘এশিয়া ছিন্নমূল মানবাধিকার ফাউন্ডেশন’ নামে দুটি সংস্থার ব্যানার ও স্টিকার লাগানো গাড়ি নিয়ে চারজন সিংড়া বাজারে আসেন। তারপর তাঁরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করেন। এ সময় তাঁরা ‘সরকার ফার্মেসি’ নামে একটি ওষুধের দোকানে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন। চারজনের কথাবার্তায় সন্দেহ হলে লোকজন থানা ও উপজেলা প্রশাসনকে খবর পাঠায়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সামসুল আরেফীন পুলিশ নিয়ে এসে চারজনকে আটক করেন। এ ঘটনায় ‘সরকার ফার্মেসি’র মালিক বাদী হয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় শালিখা থানায় চারজনের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর