March 24, 2026, 3:35 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মুখ দেখে জেনে নিন রোগের লক্ষণ

মুখ দেখে জেনে নিন রোগের লক্ষণ

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

রোগের লক্ষণ প্রথমে মুখে

মুখটা কি একটু ফোলা লাগছে, গালগুলো হঠাৎ লাল হয়ে যাচ্ছে, ছোট ছোট তিলে ভরে গেছে মুখ? প্রায়ই এই ধরনের পরিবর্তন হলে এখন থেকেই সচেতন হতে হবে। কারণ বিশেষজ্ঞরা বলেন, নানা রোগের লক্ষণ প্রথমে মুখেই দেখা যায়।

জেনে নিন, মুখের কোন লক্ষণে কি অসুস্থতা বোঝায়:

*    চোখ, মুখ হলুদ হয়ে গেলে জন্ডিস হয়েছে কিনা পরীক্ষা করিয়ে নিন

*    ঠান্ডা লেগে ও অতিরিক্ত স্ট্রেসের কারণেও মুখে গোটা উঠতে পারে

*    নাকের দুপাশ থেকে সারা গালে লাল ছোপ হলে বুঝতে হবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিকমতো কাজ করছে না বা দুর্বল হয়ে পড়েছে

*    যদি গরমকালেও ঠোঁট ফাটে, তবে বুঝে নিন অ্যালার্জির কারণে হচ্ছে

*    রক্তে কোলেস্টেরলের মাত্রা অতিরিক্ত বেড়ে গেলে তার ছাপ পড়ে ত্বকে৷ চোখের পাতার ওপর হলুদ ছাপ এভাবেই জানান দেয় কোলেস্টেরল বেড়েছে

*    আপনার মুখে কি তিল বাড়ছে, তিলগুলো কি অসমান? সাবধান হোন, হতে পারে ত্বকের ক্যান্সার।

মুখের ত্বকে-চোখে, দাঁতে যেকোনো ধরনের অস্বাভাবিকতা দেখা দিলে অবহেলা না করে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

Share Button

     এ জাতীয় আরো খবর