বিএনপি বিলুপ্তির পথে: তোফায়েল
ডিটেকটিভ নিউজ ডেস্ক
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা সদর আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন লুটপাট ছাড়া কিছু করেনি। আজকে বিএনপির করুণ অবস্থা। বিএনপি বিলুপ্তির পথে। গতকাল রোববার দুপুরে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ভেলুমিয়া বাজারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও দুস্থদের মধ্যে তোফায়েল আহমেদ জাকাতের শাড়ি, লুঙ্গি বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, একটা নির্বাচনী এলাকায় ৪/৫ জন নমিনেশন দিয়েছে। যে টাকা বেশি দিয়েছে তাকে নমিনেশন দিয়েছে। তাই এ দল টিকতে পারেনা।
এ সময় উপস্থিত ছিলেন- ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, যুগ্ন-সম্পাদক জহুলুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।