March 24, 2026, 3:57 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পিঠে ব্রণ হলে করনীয়

পিঠে ব্রণ হলে করনীয়

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

শুধু মুখে নয় ঘাম থেকে পিঠেও দেখা দেয় ব্রণ। নিরাময়ের জন্য রয়েছে প্রাকৃতিক উপাদান

রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাকৃতিক উপায়ে পিঠের ব্রণ দূর করার কয়েকটি পন্থা এখানে দেওয়া হল

বেইকিং সোডা: দুই টেবিলচামচ বেইকিং সোডা চার টেবিলচামচ পানি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি পিঠে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন ব্যবহারে পার্থক্য চোখে পড়বে

অ্যালো ভেরা: অ্যালো ভেরা তাৎক্ষণিকভাবে ত্বকের অস্বস্তি দূর করে এবং ব্রণ দূর করতে সাহায্য করে। এর সংক্রমণরোধী উপাদান ব্রণ কমাতে সাহায্য করে। পাতা থেকে এক চামচ অ্যালো ভেরা জেল নিয়ে পিঠে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন

লেবু: ব্রণ কমাতে লেবু খুব ভালো কাজ করে। এতে আছে অ্যাস্ট্রিনজান্ট উপাদান এবং ত্বক উজ্জ্বল করার ক্ষমতা। এটা ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং কোষের বৃদ্ধি বাড়ায়। ব্রণ থেকে লেবুর রস চিপে তা তুলার বলের সাহায্যে পিঠে লাগান। কয়েক ঘন্টা পরে ঠাণ্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে নিন

Share Button

     এ জাতীয় আরো খবর