March 31, 2026, 5:54 pm

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

জিজ্ঞাসাবাদের মুখোমুখি সামি

জিজ্ঞাসাবাদের মুখোমুখি সামি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

চলতি বিপিএলে ৯ ম্যাচ থেকে ১১ উইকেট নেয়া পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি দেশে ফিরে গেছেন। তবে ফিরেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্পট ফিক্সিং তদন্তে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। তবে সামিকে অভিযুক্ত হিসেবে নয়, ঘটনা তদন্তে সহায়তার জন্যই সম্ভবত ডাকা হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের লিগ্যাল অ্যাফেয়ার্স বিষয়ক জেনারেল ম্যানেজার সালমান নাসির তেমনটিই ইঙ্গিত করেছেন। তিনি বলেন, ‘সামিকে অভিযুক্ত হিসেবে ডাকা হয়নি।

তাঁর ভয়ের কোনো কারণ নেই। তাঁকে কেবল কিছু ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। এটা হতেই পারে। ওকে তো আর কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়নি।’

সামিকে পরবর্তী মৌসুমের জন্যও দলে রেখেছে ইসলামাবাদ ইউনাইটেড। সর্বশেষ জাতীয় দলের জার্সি পরেছিলেন বিশ্বকাপ টি-টোয়েন্টিতে। তিন ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।

গত মৌসুমে পিএসএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে বেশ কয়েকজনকে শাস্তি দেয়া হয়েছে। পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন খালিদ লতিফ ও শারজিল খান।

ফিক্সিংয়ের তথ্য গোপন করায় এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন পেসার মোহাম্মদ ইরফান ও মোহাম্মদ নেওয়াজকে।

যদিও তাদের শাস্তির মেয়াদ কমিয়ে যথাক্রমে ছয় মাস ও দুই মাস করা হয়েছে। একই অভিযোগে সাবেক পাকিস্তানি ওপেনার নাসির জামশেদকে গ্রেপ্তার করেছিল লন্ডন পুলিশ।

Share Button

     এ জাতীয় আরো খবর