March 24, 2026, 8:17 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রাতে স্বাস্থ্যকর খাবার

রাতে স্বাস্থ্যকর খাবার

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

 

মাঝরাতে ক্ষুধা দমাতে গিয়ে চিপ্স, চকলেট, মসলাদার খাবার খাওয়া মোটেই ঠিক না।

এই ধরনের খাবার ওজন বাড়ায়। সেই সঙ্গে হতে পারে শরীর খারাপের কারণ।

স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে মাঝরাতে ক্ষুধা কমানোর স্বাস্থ্যকর কয়েকটি খাবারের নাম এখানে দেওয়া হল।

হলুদ মিশিয়ে দুধ পান: ক্ষুধার্ত অবস্থায় হলুদ দুধ পান উপকারী। এতে ঘুম ভালো হয়। এটা কার্বোহাইড্রেট মুক্ত এবং হলুদ খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের জন্য উপকারী।

পপকর্ন: রাতের ক্ষুধা কমাতে এটা খুব ভালো খাবার। এতে বাড়তি অস্বাস্থ্যকর স্বাদ যোগ না করলে তা শরীরের জন্য খুব ভালো। এতে প্রাকৃতিকভাবে অল্প লবণ, চিনি ও ক্যালরি রয়েছে। আরও আছে বাতাস ও আঁশ।

পনির: রাতে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে চাইলে পনির খেতে পারেন। সেক্ষেত্রে ‘কটেজ চিজ’ সবচেয়ে ভালো, তবে তা রান্না না করে বা মসলা যোগ না করে খেতে হবে। চাইলে টক দইও খেতে পারেন। এটাও উচ্চ আঁশ ও প্রোটিন সমৃদ্ধ।

কলা: কৃত্রিম ও প্রক্রিয়াজাত চিনি এড়িয়ে চলতে রাতে কলা খেতে পারেন। এতে আছে মেলাটোনিন এবং পটাশিয়াম যা ক্ষুধা দূর করে এবং শরীর সুস্থ রাখে।

Share Button

     এ জাতীয় আরো খবর