March 30, 2026, 12:27 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

খালেদাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে: ইনু

খালেদাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে: ইনু

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জাতির কাছে আমরা ক্ষমা চাইবো না। আমাদের ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই। ক্ষমা চাইবে বিএনপির নেত্রী খালেদা জিয়া। গতকাল শনিবার দুপুর ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারা কলেজের নবনির্মিত অ্যাকাডেমিক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ইনু বলেন, তারা খুন, দুর্নীতি, লুটপাট করে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে। তাদের রাজনীতি করার অধিকার নেই। তাদের হাতে দুর্নীতির ছাপ, রক্তের দাগ লেগে আছে। তাদের বড় গলায় কথা বলা উচিত না। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা (সার্কেল) মোহাম্মদ কামরুল হাসান, ভেড়ামারা কলেজের অধ্যক্ষ শামছুল বারী, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন প্রমুখ। এর আগে সকালে মন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে মানসম্মত মৎস্যবীজ ও পোনা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য স্থাপনা পুনর্বাসন ও উন্নয়ন প্রকল্পের আওতায় নবনির্মিত সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় কাম ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর