April 3, 2026, 5:02 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

শিশুর মস্তিষ্কে দূষণ স্থায়ী ক্ষতি করতে পারে: ইউনিসেফ

শিশুর মস্তিষ্কে দূষণ স্থায়ী ক্ষতি করতে পারে: ইউনিসেফ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বায়ুদূষণের কারণে ফুসফুসের ক্ষতি বা শ্বাসকষ্টের বিষয়টি সবারই জানা। কিন্তু জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এবার সতর্ক করে দিয়ে বলেছে, বায়ুদূষণের কারণে শিশুদের মস্তিষ্ক পুরোপুরি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

ইউনিসেফের একদূষণ শিশুর মস্তিষ্কের স্থায়ী ক্ষতি করতে পারে: ইউনিসেফ

বায়ুদূষণের কারণে ফুসফুসের ক্ষতি বা শ্বাসকষ্টের বিষয়টি সবারই জানা। কিন্তু জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এবার সতর্ক করে দিয়ে বলেছে, বায়ুদূষণের কারণে শিশুদের মস্তিষ্ক পুরোপুরি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, বায়ুদূষণে শিশুদের মস্তিষ্কের বিকাশে ঝুঁকি সৃষ্টি হয়। দূষিত বায়ুতে শ্বাস নেয়া হলে তা  মস্তিষ্কের টিস্যুকে ক্ষতিগ্রস্ত করে এবং জ্ঞানের বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে। যার বিরূপ প্রভাব বয়ে বেড়াতে হয় জীবনভর।

মস্তিষ্কের ক্ষতির কারণে স্কুলে পড়ুয়া শিশুদের বুদ্ধিমত্তা এবং স্মরণশক্তির সমস্যায় ভোগা ছাড়াও পরীক্ষায় ভালভাবে উত্তীর্ণ হতে না পারা কিংবা অন্যান্য স্নায়বিক আচরণগত সমস্যাও দেখা দিতে পারে।

বিশ্বে শহুরে জীবনযাত্রা যতই বাড়তে থাকবে ততই দূষণ বাড়বে। এ থেকে কোনও সুরক্ষা ব্যবস্থা না নেওয়া হলে বা দূষণ কমানোর পদক্ষেপ না নিলে সামনের দিনগুলোতে আরও অনেক শিশু মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে পড়বে বলে প্রতিবেদনে সতর্ক করেছে ইউনিসেফ।

প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ এশিয়ার শিশুরাই বায়ুদূষণের ক্ষতির শিকার হচ্ছে সবচেয়ে বেশি। এ অঞ্চলে বায়ুদূষণ আন্তর্জাতিক মাত্রার চেয়ে ছয় গুণ বেশি।

দক্ষিণ এশিয়ায় ১ কোটি ২০ লাখ শিশু বাস করে। আর পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ৪০ লাখ শিশু বায়ুদূষণে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে আছে।

Share Button

     এ জাতীয় আরো খবর