March 24, 2026, 6:50 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রান্নায় অতিরিক্ত গ্যাস খরচ হবে না!

রান্নায় অতিরিক্ত গ্যাস খরচ হবে না!

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

ভেজা পাত্র গ্যাসের আঁচে বসাবেন না। রান্নার আগে পাত্র ভালো করে মুছে নিন। বাসন ভেজা থাকলে তা গরম হতে বেশি সময় লাগবে। ফলে গ্যাস বেশি খরচ হবে।

ফ্রিজ থেকে খাবার বা সবজি বের করে সঙ্গে সঙ্গে চুলায় বসাবেন না। রান্নার কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে খাবার বা কাঁচা সবজি বের করে রাখুন।

রান্না শুরু করার আগেই সব সবজি কেটে ও মসলাপাতি হাতের কাছে গুছিয়ে রাখুন। রান্না করতে করতে রান্নার জোগাড় করতে গেলে গ্যাস বেশি খরচ হবে।

যে পাত্রে রান্না করছেন, সেটি গরম হয়ে যাওয়ার পর আগুনের আঁচ কমিয়ে দিন। কম আঁচে রান্না করলে গ্যাসের অপচয় কম হবে।

রান্না করার সময় ঢেকে রান্না করুন। এতে রান্না হবে তাড়াতাড়ি, গ্যাসও বাঁচবে।

খুব বেশি পানি দিয়ে রান্না করবেন না। এতে রান্না করতে সময় লাগবে বেশি, ফলে গ্যাসও বেশি খরচ হবে।

প্রেসারে কুকারে রান্নার অভ্যাস তৈরি করুন। এতে রান্না তাড়াতাড়ি হয়ে যাবে।

গ্যাসের পাইপ, রেগুলেটর নিয়মিত পরীক্ষা করুন। অনেক সময় সামান্য লিক থেকেও গ্যাস নষ্ট হতে পারে। আবার এতে বড় বিপদেরও ঝুঁকিও থাকে! রান্না হয়ে গেলেই সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করে দিন। তথ্য: জি নিউজ

Share Button

     এ জাতীয় আরো খবর