March 24, 2026, 2:23 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

যেভাবে ব্যবহার করতে হয় ওয়াশিং মেশিন

যেভাবে ব্যবহার করতে হয় ওয়াশিং মেশিন

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

কাপড় ধোঁয়ার মতো ঝক্কি কমই আছে। ব্যস্ততায় যাদের দিন কাটে, তাদের ছুটির দিনে কাজের তালিকায় প্রথমেই থাকে কাপড় কাচা।

সারা বিশ্বের মানুষ যখন ছুটির দিনে ঘুরতে বের হয়, মুভি দেখে, শপিং করে আমরা তখনও ব্যস্ত কাপড় ধোয়ায়।

কাপড় কাচার দায়িত্ব যদি ওয়াশিং মেশিনের ওপর ছাড়তে পারেন তাহলে কিন্তু বেশ খানিকটা সময় নিজের মতো করে কাটানোর সুযোগ পাওয়া যায়। জেনে নিন প্রয়োজনীয় এই যন্ত্রটি কীভাবে ব্যবহার করবেন:

*    সমান মেঝেতে মেঝের সঙ্গে সমান্তরাল করে ওয়াশিং মেশিন বসান

*    হালকা ও রঙিন কাপড় আলাদা ধুয়ে নিন

*    কাপড় দেয়ার সময় লক্ষ্য রাখুন যেন কোনো ধাতব কিছু না থাকে

*    খুব ছোট কাপড় যেমন মোজা মেশিনের ভেন্টে আকটে যেতে পারে, তাই এগুলো দেবেন না

*    জামাকাপড় পরিষ্কারের পর ওয়াশিং মেশিন ভালো করে ধুয়ে ফেলুন

*    একসঙ্গে অনেক কাপড় দেবেন না

*    অনেকেই ওয়াশিং মেশিন থেকে অস্বাভাবিক আওয়াজ হলে গুরুত্ব দিয়ে ঠিক করিয়ে নিন

*    কোন কাপড়ে কি পরিমাণ সাবান প্রয়োজন হয় জেনে নিন

*    কিছু কাপড় থাকে ওয়াশিং মেশিনে ধুতে বারণ করা হয়, এগুলোও জেনে নিন

*    সুইচগুলো কোনটার কাজ কী জানুন।

বাজারে বিভিন্ন ধরনের ওয়াশিং মেশিন পাওয়া যায়, যেমন – অটোমেটিক, সেমি-অটোমেটিক ও ম্যানুয়াল ওয়াশিং মেশিন। বিভিন্ন ব্র্যান্ডের ও মাপের এই ওয়াশিং মেশিনের দাম ১০ হাজার থেকে শুরু। কেনার সময় অবশ্যই ওয়ারেন্টি(বিক্রয়ত্তোর সেবা) সম্পর্কে জেনে নিন।

সঠিক ব্যবহার জেনে ওয়াশিং মেশিন ব্যবহার করে জীবনকে আরও সহজ করুন।

Share Button

     এ জাতীয় আরো খবর