April 8, 2026, 11:25 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কের ক্ষেত্রে প্রধান বাধা ইউক্রেন : টিলারসন

যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কের ক্ষেত্রে প্রধান বাধা ইউক্রেন : টিলারসন

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে ইউক্রেন সংকট। ভিয়েনায় ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক সংস্থার (ওএসসিই) মিনিস্টারিয়াল কাউন্সিলের বৈঠকের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন একথা বলেন। খবর তাসের। টিলারসন বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বদা রাশিয়ার সাথে ভাল সম্পর্ক গড়তে চায়। এ লক্ষ্যে গত বছর উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনের ফাঁকে এ দুই নেতা কয়েক বার সাক্ষাত করেন। টিলারসন বলেন, সিরিয়াসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের মধ্যে মত পার্থক্য থাকলেও এ দু’দেশের সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে প্রধান বাধাই হচ্ছে ইউক্রেন সংকট। ভিয়েনায় সংস্থার সদর দপ্তরে বৃহস্পতিবার ওএসসিই’র সদস্যভূক্ত দেশগুলোর পররাষ্ট্রমšী¿দের দু’দিনব্যাপী বৈঠক শুরু হয়েছে। বৈঠকের আলোচ্য সূচিতে অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে ইউক্রেন সংকট, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ও অস্ত্র নিয়ন্ত্রণ। সেগেই লাভরভ ও রেক্স টিলারসনসহ বৈঠকে ৪০ জন শীর্ষ কূটনীতিক অংশগ্রহণ করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর