April 3, 2026, 5:07 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

জেরুজালেমকে ইসরাইলী রাজধানীর মার্কিন স্বীকৃতিতে ঢাকার উদ্বেগ

জেরুজালেমকে ইসরাইলী রাজধানীর মার্কিন স্বীকৃতিতে ঢাকার উদ্বেগ

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে সাম্প্রতিক মার্কিন ঘোষণায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়। এতে অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য দুই রাষ্ট্র সমাধানে পৌঁছাতে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে একটি বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী জেরুজালেমের আইনগত মর্যাদা সুরক্ষায় গুরুত্ব দেয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার কয়েক দশকের মার্কিন নীতির বিপরীতে অবস্থান নিয়ে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির ঘোষণা দেয়ায় মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত এবং অনুরূপভাবে আরব জাহান ও পশ্চিমাদের মধ্যে মৈত্রী সম্পর্ক বিপন্ন করে তুলেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর