March 24, 2026, 6:47 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

চুল নিয়ে ভাবনা? অ্যালোভেরায় আছে সমাধান

চুল নিয়ে ভাবনা? অ্যালোভেরায় আছে সমাধান

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

ত্বক বা চুলের যেকোনো সমস্যার সমাধান লুকিয়ে আছে অ্যালো ভেরার ম্যাজিকে। বিশেষ করে চুলকে সুন্দর করে তুলতে অনেক রূপবিশেষজ্ঞই এর শরণ নিয়ে থাকেন। অ্যালো ভেরার গুণাগুণ জানাতে গিয়ে শর্মিলা সিংহ ফ্লোরা জানান, ‘‘যে কোনও হেয়ার মাস্কে অ্যালো ভেরা যোগ করতে পারলে তা চুলকে আলাদা ঔজ্জ্বল্য এনে দেয়। শুধু তা-ই নয়, অ্যালো ভেরার রস ও শাঁস দুই-ই চুলের জন্য উপযুক্ত। বাড়িতেই তৈরি করে নিতে পারেন এমন কিছু হেয়ার স্পা যার অন্যতম উপাদান অ্যালো ভেরা।

 

কীভাবে বানাবেন পদ্ধতিটি জেনে নিন:

মধু, নারকেল তেল ও অ্যালো ভেরা: শুষ্ক চুলে আর্দ্রতা ফেরাতে ও চুলের ডিপ কন্ডিশনিং করতে এই প্যাকের জুড়ি নেই। এক চামচ মধু, দু’ চামচ নারকেল তেল ও দু’ চামচ অ্যালো ভেরা নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। স্নানের আধ ঘণ্টা আগে এই মিশ্রণ চুলে লাগিয়ে রেখে একটা শাওয়ার ক্যাপে ঢেকে দিন মাথা। আধ ঘণ্টা পর শ্যাম্পু করে ধুয়ে নিন চুল।

দই ও অ্যালো ভেরা: চুলের স্বাভাবিক ঔজ্জ্বল্যকে ধরে রাখতে দু’ চামচ টক দইয়ের সঙ্গে মিশিয়ে দিন এক চামচ অ্যালো ভেরা। এই মিশ্রণ প্রায় দশ মিনিট ধরে মাথার ত্বকে মাসাজ করে শ্যাম্পু করে ধুয়ে নিন চুল। কন্ডিশনার দিতে ভুলবেন না যেন!

লেবু ও অ্যালো ভেরা: লেবুর রস, অ্যালো ভেরা ও আমলার রস দিয়ে বানানো এই মিশ্রণ চুলের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে। চুলকে গোড়া তেকে মজবুত করতেও এটি অত্যন্ত কার্যকর।

অ্যালো ভেরা ও ডিম: একটি ডিমের কুসুম ও দু’চামচ অ্যালো ভেরা ও তার সঙ্গে এক চামচ অলিভ অয়েল। এই উপাদানগুলি দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। শাওয়ার ক্যাপে ঢেকে রাখুন চুল। আধ ঘণ্টা পর চুল ভাল করে ধুয়ে শ্যাম্পু করে নিন। চুলের স্বাভাবিক বৃদ্ধি ও চল পড়া আটকাতে এই প্যাক বিশেষ কার্যকর।

Share Button

     এ জাতীয় আরো খবর