March 24, 2026, 6:48 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

গরমে পুরুষের ত্বকের যত্ন নিবেন যেভাবে

গরমে পুরুষের ত্বকের যত্ন নিবেন যেভাবে

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

ত্বক পরিচর্যার বিষয়ে পুরুষরা বরাবরই উদাসীন। তবে সাধারণ কিছু যত্ন না নিলে হতে পারে ত্বকের ক্ষতি।

রূপচর্চা-বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে গরমে পুরুষের ত্বকের যত্ন নেওয়ার কয়েকটি পন্থা এখানে দেওয়া হল।

ফেইস ওয়াশ: অনেকেই নিয়মিত ফেইস ওয়াশ ব্যবহার করেন না। তবে এই গরমে ত্বক পরিষ্কার রাখতে দিনে অন্তত একবার ফেইস ওয়াশ দিয়ে মুখ ধোয়া উচিত। এতে লোমকূপ পরিষ্কার থাকে। খুব বেশি ব্যস্ত দিন কাটালে দুবারও ফেইস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করা ভালো। এতে কোনো ক্ষতি নেই।

ফেইস ওয়াইপ্স: রোদে বাইরে থাকলে ত্বক পরিষ্কার রাখতে ফেইস ওয়াইপ্স হল সহজ সমাধান। এটা ঘাম ও তেল দূর করতে সাহায্য করে। নিজের ত্বকের ধরন ও প্রয়োজন বুঝে ফেইস ওয়াইপ্স ব্যবহার করা ভালো।

মুখ ঢেকে রাখা: কাজের প্রয়োজনে যদি ব্রোদে বাইরে যেতেই হয় তাহলে যতটা সম্ভব নিজেকে ঢেকে রাখার চেষ্টা করুন। হাফ-হাতা টি-শার্টের বদলে ফুল হাতা পোশাক পরুন। এতে কিছুটা অস্বস্তি লাগলেও ত্বক ভালো থাকবে। আর বাইরের যাওয়ার সময় কোনোভাবেই সানবøক লাগাতে ভুলবেন না।

আর্দ্র থাকুন: গরমে নিজেকে আর্দ্র রাখাটা জরুরি। তাই পর্যাপ্ত পানি পান করতে হবে। পাশাপাশি ত্বক আর্দ্র রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। ময়েশ্চারাইজার ব্যবহার না করতে ত্বক তেল উৎপাদন শুরু করবে ফলে দেখতে বেশি চিটচিটে লাগে।

Share Button

     এ জাতীয় আরো খবর