April 7, 2026, 6:31 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

যুক্তরাষ্ট্রে নতুন হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের নাম সিনেটে অনুমোদন

যুক্তরাষ্ট্রে নতুন হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের নাম সিনেটে অনুমোদন

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন সিনেট হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী হিসেবে হোয়াইট হাউসের উপ-প্রধান স্টাফ কিরস্টজেন নিলসেনের নাম অনুমোদন করেছে। ৬২-৩৭ ভোটে গতকাল সিনেট তার মনোনয়ন অনুমোদন করে।

এর মধ্যদিয়ে তার ওপর ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন ব্যবস্থা বাস্তবায়নের দায়িত্ব ন্যস্ত হলো। নিলসেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলির ঘনিষ্ঠজনদের একজন। কেলি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) প্রথম মন্ত্রী ছিলেন। ৪৫ বছর বয়সী নিলসেন একজন আইনজীবী এবং জাতীয় নিরাপত্তা বিষয়ে তার অনেক অভিজ্ঞতা রয়েছে। তিনি জর্জ ডব্লিউ বুশের প্রশাসনে ডিএইচএসের পরিবহন নিরাপত্তা শাখায় দায়িত্ব পালন করেন। হোয়াইট হাউসে বুশের হোমল্যান্ড সিকিউরিটি উপদেষ্টার দায়িত্বও পালন করেন তিনি। পরে তিনি তার নিজের গড়া নিরাপত্তা উপদেশদাতা প্রতিষ্ঠান সুনেসিস কনসাল্টিং পরিচালনা করেন। ডিএইচএস জানায়, ট্রাম্প প্রশাসনের প্রথম নয় মাসে অবৈধ অভিবাসী গ্রেফতার ৪০ শতাংশ বেড়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশ ঠেকাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্ত বরাবর একটি প্রাচীর নির্মাণে ট্রাম্প ডিএইচএস’কে নির্দেশ দিয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর