April 4, 2026, 10:53 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

সংসদে এসে বিএনপির নেতা কর্মীদের বলা উচিত খালেদা জিয়ার মুক্তির কথা-আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি

মোঃ রিয়াজুল হক লিটু,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

কাজিপুর- সিরাজগঞ্জঃ সংসদে এসে বিএনপির নেতা কর্মীদের বলা উচিত খালেদা জিয়ার মুক্তির কথা-আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি    ছবিঃ মোঃ রিয়াজুল হক লিটু।

আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি বলেছেন- আন্দোলনের হুমকি দিয়ে বেগম জিয়াকে মুক্ত করা যাবে না। মুক্তির জন্যে বিএনপি থেকে নির্বাচিতদের সংসদে এসে কথা বলতে হবে।’ মুক্তির বিষয়ে জোরালো যুক্তি উপস্থান করতে হবে।’নির্বাচন হয়েছে, জনগণ আপনাদের নির্বাচিত করেছেন, কেন সংসদে আসবেন না প্রশ্ন রেখে নাসিম আরো বলেন, ‘গলায় জোর থাকলে ৬ জনই ৬০ জনের আওয়াজ তুলতে পারবেন।’  বিএনপির নেতাকর্মিদের উদ্দেশ্যে নাসিম আরও বলেন, ‘ যে দলের নেতারা পুলিশের লাঠির আঘাতে জামা কাপড় খুলে দৌড়ে পালায়, সে নেতাদের দিয়ে আন্দোলন হয়না। তার চেয়ে সংসদে আসুন, জনগণের কথা বলুন, খালেদা জিয়ার মুক্তির কথা বলুন, হয়তো বা লাভ হতে পারে।গত ৬ এপ্রিল ২০১৯ ইং তারিখ শনিবার দুপুরে কাজিপুরের অন্যরকম বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসিম এসব কথা বলেন।  বিদ্যানিকেতনের সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক ইয়াছিন আলী, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন প্রমূখ।

প্রাইভেট ডিটেকটিভ/ ১৩ এপ্রিল ২০১৯/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর