April 8, 2026, 9:15 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পিলখানা হত্যা মামলায় ১৩৯ জনের ফাঁসি ও ১৪৬ জনের যাবজ্জীবন বহাল

পিলখানা হত্যা মামলায় ১৩৯ জনের ফাঁসি ও ১৪৬ জনের যাবজ্জীবন বহাল

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

পিলখানা হত্যা মামলার রায়ে ১৩৯ জনের ফাঁসি ও ১৪৬ জনের যাবজ্জীবন কারাদ- বহাল রেখেছে হাই কোর্ট। এ মামলায় জজ আদালত যে ১৬০ জনকে যাবজ্জীবন দিয়েছিল, তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে; হাই কোর্টে খালাস পেয়েছেন ১২ জন। বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের হাই কোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই রায় ঘোষণা করছে। এ মামলার সাড়ে আটশ আসামির মধ্যে সীমান্তরক্ষা বাহিনী বিডিআরের (বর্তমানে বিজিবি) ১৫২ জওয়ান ও নন কমিশন্ড কর্মকর্তার মৃত্যুদ-ের রায় এসেছিল জজ আদালতে। জজ আদালতে মৃত্যুদ-ের আদেশ পাওয়া ১৫২ জনের মধ্যে আটজনকে যাবজ্জীবন কারাদ- এবং চারজনকে হাই কোর্ট খালাস দিয়েছে। সর্বোচ্চ সাজার আদেশের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। জজ আদালতে খালাস পাওয়া যে ৬৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছিল, তাদের মধ্যে ৩১ জনকে হাই কোর্ট যাবজ্জীবন কারাদ- দিয়েছে। এছাড়া চারজনকে সাত বছর করে কারাদ- এবং ৩৪ জনের খালাসের রায় বহাল রাখা হয়েছে। হাই কোর্টের বিশেষ এই বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার। আসামির সংখ্যার দিক দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় এ মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য ২০১৫ সালে এই বৃহত্তর বেঞ্চ গঠন করা হয়। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর (বর্তমানে নাম বিজিবি) সদরদপ্তরে রক্তাক্ত বিদ্রোহের এই ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। বিডিআর জওয়ানদের ওই রক্তাক্ত বিদ্রোহের পর ৫৭টি বিদ্রোহের মামলার বিচার হয় বাহিনীর নিজস্ব আদালতে। আর হত্যাকা-ের বিচার চলে বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত মহানগর দায়রা জজ আদালতের অস্থায়ী এজলাসে। ঢাকার জজ আদালত ২০১৩ সালে এ মামলার রায়ে ৮৫০ আসামির মধ্যে ১৫২ জনকে মৃত্যুদ- এবং ১৬০ জনকে যাবজ্জীবন কারাদ- দেয়। এ ছাড়া ২৫৬ আসামিকে তিন থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের কারাদ- ও অর্থদ- দেওয়া হয়। খালাস দেওয়া হয় ৬৯ জনকে। মৃত্যুদ-প্রাপ্ত আসামিদের সাজা কার্যকরের অনুমতি (ডেথ রেফারেন্স) ও আপিল এরপর আসে হাই কোর্টে। শুনানি শেষ হওয়ার সাত মাস পর হাই কোর্টের বৃহত্তর বেঞ্চ গত রোববার রায় দেওয়া শুরু করে।

Share Button

     এ জাতীয় আরো খবর