April 21, 2026, 2:59 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

খঞ্জনপুর সৈয়দ মনফর আলী প্রাইমারী মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত

রিপন মিয়া,মৌলভীবাজার সদর প্রতিনিধিঃ

mostbet

মৌলভীবাজার সদর উপজেলাধীন ১নং খলিলপুর ইউনিয়নের খঞ্জনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ,খঞ্জনপুর গ্রামের শিক্ষানুরাগী প্রয়াত সৈয়দ মনফর আলীর নামানুসারে প্রথম বারের মত প্রায় দশটা প্রাইমারী স্কুলের বিশজন ছাত্র-ছাত্রীর হাতে নগদ চেক ও সনদ পত্র হাতে তুলে দেয়া হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয় বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুর রব চৌধুরী সভাপতিত্বে ও গোরারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ সভাপতি আমিরুল ইসলাম শাহেদের পরিচালনায় , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবু অরবিন্দ পোদ্দার বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাইমারী সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ রাজিব মিয়া, বক্তব্য রাখেন শিক্ষানুরাগী মোঃ লতিফুর রহমান, প্যানেল চেয়ারম্যান হাজী ইলিয়াছ মিয়া,সিলেট জেলা বারে আইনজীবী এডভোকেট সাইফুর রহমান, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী, গোরারাই প্রাইমারী স্কুলে সভাপতি খালিছুর রহমান,কাটারাই সঃ প্রাঃ প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া,দেওয়াননগর সঃ প্রাঃ প্রধান শিক্ষক মোঃ আব্দুর রব।
উপস্থিত ছিলেন বৃত্তিদাতা ব্যাংকার সৈয়দ তোফাজ্জল হোসেন, ইউ/পি সদস্য মেঃ রব্বান মিয়া,খঞ্জনপুর প্রাইমারী স্কুলে সভাপতি মোঃ তারিক উল্লাহ, প্রধান শিক্ষক হরিদন সূত্রধর, হাজী বোরহান উদ্দিন,হাজী আব্দুল বাড়ী,মোঃ আব্দুন নূর মাষ্টার,সৈয়দ লিয়াকত আলী, প্রবাসী ফিরুজ মিয়া।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর