March 30, 2026, 4:25 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

নিরাপদ ভোটের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত বিএনপি লড়বে: গয়েশ্বর

নিরাপদ ভোটের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত বিএনপি লড়বে: গয়েশ্বর

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দ্বিধাহীন, বাধাহীন নিরাপদ ভোট দেওয়ার পরিবেশ যতক্ষণ দৃশ্যমান না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপি লড়বে। গতকাল বৃহস্পতিবার সকালে যশোরের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে গয়েশ্বর চন্দ্র এ কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপির জন্ম হয়েছে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে। এই বহুদলীয় গণতন্ত্র যতক্ষণ প্রাতিষ্ঠানিক রূপ না পাবে, ততক্ষণ বিএনপি লড়াই চালিয়ে যাবে, এ যুদ্ধ অব্যাহত রাখবে। আওয়ামী লীগ সরকারি গাড়ি, প্রশাসন ব্যবহার করে ভোট চেয়ে বেড়াচ্ছে অভিযোগ করে গয়েশ্বর চন্দ্র বলেন, নির্বাচন কমিশন আইনে এটা তো অন্যায়। আমরা এসব চাইছি না। আমরা কোনো নিয়ম ভঙ্গ করি কি-না, প্রশাসন সেটা দেখতে পারে। মিছিল করা আমাদের অধিকার। মিছিলকারীরা যদি ক্ষুব্ধ হয়ে করো যানবাহনে আঘাত করে, সেখানে প্রশাসনের দায়িত্ব সেটা নিবৃত করা। কিন্তু আশঙ্কার বশবর্তী হয়ে পথ চলতে দেওয়া হবে না, সেটা তো গণতন্ত্র না, এটা প্রচলিত আইন বিধানেরও পরিপন্থী, বলেন গয়েশ্বর। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই চন্দ্র রায়, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় নেতা অমলেন্দু দাস অপু, জয়ন্ত কুমার কু-ু, আশরাফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর