April 8, 2026, 11:30 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

কেরানীগঞ্জে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে যুক্তরাষ্ট্র

কেরানীগঞ্জে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে যুক্তরাষ্ট্র

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঢাকা জেলার কেরানীগঞ্জের পানগাঁওয়ে ২৪ একর জমির ওপর একটি ভ্রাম্যমাণ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে যুক্তরাষ্ট্র। এজন্য সরকার থেকে জমি লিজ (বরাদ্ধ) নিয়েছে দেশটি।

পানগাঁও কন্টেইনার বন্দরের পাশে নৌ মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এপিআর এনার্জি নামক কোম্পানিকে ৫ বছরের জন্য এ জমি ইজারা দিয়েছে। যদিও কোম্পানিটি ৭২ মাসের জন্য জমি চেয়েছিল। এই জমিতে ৫০০টি কন্টেইনারের মাধ্যমে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে তারা জাতীয় গ্রিডে সরবরাহ করবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট। বৈঠক শেষে শাজাহান খান এ তথ্য জানান।

তিনি বলেন, ৩০০ মেগাওয়াট একটি মোবাইল বিদ্যুৎ কেন্দ্রের জন্য তারা (যুক্তরাষ্ট্র) আমাদের কাছে পানগাঁওয়ে জায়গা চেয়েছে। ৫ বছর পরে এটা অন্য জায়গায় নিয়ে যাবে তারা। পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের পাশে একটি জায়গা অব্যবহৃত আছে। তাদেরকে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য আমরা জায়গাটা দিয়েছি। ঐ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে জানান শাজাহান খান। এদিকে, চট্রগ্রাম বন্দরের নিরাপত্তা বাড়ানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

শাজাহান খান বলেন, চট্রগ্রাম বন্দরের সকল কর্মকা-, বিশেষ করে নিরাপত্তার বিষয়ে তারা সন্তুষ্ট হয়েছে। তবে নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে তারা কিছু প্রস্তাব দিয়েছে, আমরা সেটা দেখবো। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, আশা করছি ভবিষ্যতেও তারা আমাদের পাশে থাকবে। এসময় মার্শিয়া বার্নিকাট বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ও নিরাপত্তা ইস্যুতে আমরা কথা বলেছি। আমরা এ বন্দরকে গুরুত্ব দেই। কেননা, বন্দর একটি রাষ্ট্রের প্রধান অর্থনৈতিক শক্তি। এ কারণে জঙ্গি কার্যক্রমসহ সবার প্রধান টার্গেট হতে পারে বন্দর। এজন্য বন্দরের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা বলেছি।

Share Button

     এ জাতীয় আরো খবর