April 16, 2026, 6:39 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

নারায়ণগঞ্জ থেকে ছিনতাই হওয়া রড বোঝাই ট্রাক চাঁদপুরে উদ্ধার

নারায়ণগঞ্জ থেকে ছিনতাই হওয়া রড বোঝাই ট্রাক চাঁদপুরে উদ্ধার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ছিনতাই হওয়া রড বোঝাই ট্রাক চাঁদপুরের চাঁনপুর সদর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে রড বোঝাই ট্রাকটি উদ্ধার করা হয়। এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার পোনাব এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে পুলিশ পরিচয় দিয়ে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে রড বোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ভুলতা পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর শহিদুল আলম জানান, প্রায় ২০ টন রড নিয়ে একটি ট্রাক চট্টগ্রাম থেকে গাজীপুরের উদ্দেশে রওনা হয়। সোমবার দিবাগত এশিয়ান হাইওয়ে সড়কে এলে একদল ছিনতাইকারী নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ট্রাকটি গতিরোধ করে। পরে ট্রাক চালক আবুল কাশেমকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে রডসহ ট্রাকটি নিয়ে তারা পালিয়ে যান। এ ঘটনায় আবুল কাশেম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তিনি আরো জানান, পুলিশ বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে জানতে পারে রড বোঝাই ট্রাকটি চাঁদপুরের চাঁনপুর সদর এলাকার ওয়াসিমের দোকানের সামনে রয়েছে। পরে গতকাল বৃহস্পতিবার সকালে ভুলতা ফাঁড়ির একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া রডসহ ট্রাকটি উদ্ধার করে। ছিনতাইচক্রের সদস্যদের গ্রেফতারের চেষ্টা বলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর