April 8, 2026, 9:53 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

২৮ নভেম্বর থেকে প্রথমবারের শুরু হচ্ছে স্বাস্থ্য বাণিজ্যমেলা

২৮ নভেম্বর থেকে প্রথমবারের শুরু হচ্ছে স্বাস্থ্য বাণিজ্যমেলা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাংলাদেশে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস ও বায়োটেক ট্রেডফেয়ার-২০১৭। হেলথ এ- বায়ো সলিউশন (এইচবিএস) ইন্টারন্যাশনাল এবং এরোয়া রিসার্চ ইনকর্পোরেশনের (ইউএসএ) যৌথ উদ্যোগে এই ট্রেডফেয়ার অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামি ২৮ ও ২৯ নভেম্বর দু’দিন ব্যাপী অনুষ্ঠিত এই ট্রেডফেয়ার প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে বলে আয়োজকরা জানায়। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনটির আয়োজন করে এইচবিএস ও ইউএসএ। সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠানদ্বয়ের পক্ষ থেকে জানানো হয়, উন্নত দেশ ও উন্নয়নশীল বিভিন্ন দেশের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি, হাসপাতাল, বায়োটেক কোম্পানি, ডায়াগনস্টিক সেন্টার সমূহের সমন্বয়ে এই স্বাস্থ্য মেলার আয়োজন করা হবে। এই মেলার আয়োজন বাংলাদেশের ওষুধ শিল্পের উন্নতিতে প্রভাব ফেলবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই ট্রেডফেয়ারের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য ও বায়োটেক সংক্রান্ত দেশীয় প্রযুক্তিকে বিশ্বের সামনে তুলে ধরা হবে। বিশ্বের অন্যান্য দেশের প্রযুক্তির সঙ্গে দেশীয় প্রযুক্তির সমন্বয় ঘটানো হবে। ট্রেডফেয়ারটির উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান করবেন বলে বলে জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এইচবিএস ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান ডা.নাসিম আহমেদ ও ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো.নাসিমুল গণি প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর