March 31, 2026, 10:26 pm

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

যেসব টিপস সহজ করে দিবে গৃহস্থালির কাজ

যেসব টিপস সহজ করে দিবে গৃহস্থালির কাজ

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

কিছু সহজ উপায় জানা থাকলে কম ঝক্কিতে সেরে ফেলতে পারবেন গৃহস্থালি কাজ। কমবে বাড়তি বিড়ম্বনাও।বিস্কুট মচমচে রাখতে বয়ামের ভেতর এক টুকরো ব্লটিং পেপার রাখুন।

চিনির বয়ামে কয়েকটি লবঙ্গ রাখলে পিঁপড়া আসবে না।

চালের ভেতর নিমপাতা দিয়ে দিন। পোকামুক্ত থাকবে চাল।

লবণের বয়ামে কয়েকটি চাল ফেলে দিন। লবণ গলবে না।

ফ্রিজের দুর্গন্ধ দূর করতে ফ্রিজ পরিষ্কার করে প্রতি তাকে লেবুর টুকরা রেখে দিন। ছোট বাটিতে ভিনেগার রাখলেও উপকার পাবেন।

কচু কাটার আগে হাতে সরিষার তেল মেখে নিলে কালচে হবে না হাত।

হাতের আঁশটে দুর্গন্ধ দূর করতে লেবুর টুকরা ঘষে নিন।

মোমবাতি ফ্রিজে রাখলে ক্ষয় কম হয়।

শুকনা নিমপাতা গুঁড়া করে রান্নাঘরে ছড়িয়ে দিলে পোকার উপদ্রব কমবে।

Share Button

     এ জাতীয় আরো খবর