April 15, 2026, 12:59 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

‘ফাইনাল ফোরটি’ থেকে বাদ জেসিয়া

‘ফাইনাল ফোরটি’ থেকে বাদ জেসিয়া

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

‘মিস ওয়ার্ল্ড ২০১৭’ প্রতিযোগিতার সেমিফাইনালে ‘ফাইনাল ফোরটি’র সঙ্গে লড়তে হয়েছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলামকে। কিন্তু শেষরক্ষা হলো না। সেমিফাইনাল থেকে বাদ পড়েছেন তিনি। আজ শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় চীনের সানাইয়া শহরে শুরু হবে ৬৭তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান। আড়াই ঘণ্টার এই অনুষ্ঠান ডিজাইন করছে বেইজিং রাইজ। উপস্থাপনা করবেন টিম ভিনসেন্ট, মেগান ইয়ং ও স্টিভ ডগলাস। নতুন মিস ওয়ার্ল্ডকে মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে। চীনের সানাইয়া সিটি এরেনায় ৬৭তম মিস ওয়ার্ল্ড চূড়ান্ত অনুষ্ঠানের মঞ্চকে ঘিরে থাকবে কঠোর নিরাপত্তা।

এরই মধ্যে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন জেসিয়া ইসলাম। জানা গেছে, আগামীকাল রোববার ঢাকার উদ্দেশে রওনা দেবেন জেসিয়া।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ আয়োজনের আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী  বলেন, ‘এবারই প্রথম মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আয়োজনের মাধ্যমে আমরা মূল প্রতিযোগিতায় প্রতিযোগী পাঠিয়েছি। শুরুতেই ফাইনাল ফোরটিতে বাংলাদেশের প্রতিযোগী পৌঁছাতে পেরেছে, এটা খুবই ইতিবাচক দিক। আমরা আশা করছি, ভবিষ্যতে যাঁরা এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য জেসিয়া অনুপ্রেরণা হয়ে থাকবেন। তাঁরা তখন ফাইনাল টোয়েন্টিতে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করবেন।’

আজ চূড়ান্ত প্রতিযোগিতার মাধ্যমে ‘৬৭তম মিস ওয়ার্ল্ড’ নির্বাচিত করবেন বিচারকেরা।

 

Share Button

     এ জাতীয় আরো খবর