March 30, 2026, 10:54 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

শারীরিক কর্মকাণ্ডে পরিবর্তন বৈবাহিক অবস্থা থেকে

শারীরিক কর্মকাণ্ডে পরিবর্তন বৈবাহিক অবস্থা থেকে

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

 

বিচ্ছেদ বা নতুন সম্পর্ক জীবনে বহু পরিবর্তন আনলেও পর্যবেক্ষণে দেখা গেছে এই ধরনের ঘটনা শারীরিক কর্মক্ষমতার মাত্রা কমাতে প্রভাব ফেলতে পারে।

ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অফ হিউভাসক্লা’র গবেষকদের করা এই পর্যবেক্ষণের ফলাফল থেকে গবেষকরা বলেন, “এমনটা হওয়ার পেছনে নির্দিষ্ট ব্যাখ্যা খুঁজে পাওয়া দুষ্কর।”

পোস্টডক্টোরাল গবেষক ক্যাস্পার সালিন বলেন, “দেখা গেছে, শারীরিক পরিশ্রমের মাত্রার উপর সম্পর্কের ভাঙাগড়ার প্রভাব পুরুষ ও নারীদের ক্ষেত্রে ভিন্ন হয়।”

‘জার্নাল অফ পাবলিক হেলথ’য়ে প্রকাশিত এই গবেষণায় ৩৪ থেকে ৪৯ বছর বয়সি মোট ১,০৫১ জনকে পর্যবেক্ষণ করা হয়।

আর্থসামাজিক অবস্থা ও শারীরিক পরিশ্রমের মাত্রা এই দুইয়ের মধ্যকার সম্পর্কও পর্যালোচনা করেন গবেষকরা।

দেখা যায়, যেসব নারী-পুরুষের আর্থসামাজিক অবস্থান ভালো, তাদের শরীরচর্চার মাত্রা বেড়েছে চার বছরের ব্যাপ্তিতে।

গবেষকরা এই বৃদ্ধি হিসেব করছেন ‘অ্যারোবিক স্টেপ্স’য়ের এককে। কমপক্ষে ১০ মিনিট একটানা এবং প্রতি মিনিটে ৬০ বা বেশি পদক্ষেপকে ‘অ্যারোবিক স্টেপ্স’ হিসেবে গণ্য করা হয়।

সালিন বলেন, “পদক্ষেপের মাত্রার এই বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে সমাজের উচ্চশ্রেণির মানুষগুলোর মধ্যে। শারীরিক যোগ্যতা ও কর্মক্ষমতার দিক থেকে বিবেচনা করলে ‘অ্যারোবিক স্টেপ্স’ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।”

Share Button

     এ জাতীয় আরো খবর