April 13, 2026, 4:42 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

লিওনেল মেসির সামনে শুধু পেলে

প্রাইভেট ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ

mostbet

চ্যাম্পিয়ন্স লিগে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে সম্প্রতি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (১০৫) ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি (১০৬)। এ নিয়ে অতি মাতামাতিতে মেসির আরেকটি কীর্তি আড়ালেই রয়ে যায়। ইতিহাস ঘেঁটে সেটি আলোয় নিয়ে এলো স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা।গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসভি আইন্ডহোভেনের বিপক্ষে গোলটি ছিল বার্সেলোনার জার্সিতে সবমিলিয়ে মেসির ৫৬৫তম গোল। ফুটবল ইতিহাসে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে যা যৌথভাবে দ্বিতীয়।বায়ার্ন মিউনিখের হয়ে মেসির সমান ৫৬৫ গোল করেছেন জার্মান কিংবদন্তি জার্ড মুলার। মুলারের সেই ইউরোপিয়ান রেকর্ড ছোঁয়ার পর এখন মেসির সামনে আছেন শুধু পেলে। তিনটি বিশ্বকাপজয়ী ব্রাজিলীয় কিংবদন্তি বরাবরই দাবি করেন সান্তোসের হয়ে এক হাজারের বেশি গোল করেছেন তিনি।তবে প্রতিযোগিতামূলক ম্যাচে সান্তোসের হয়ে পেলের স্বীকৃত গোলসংখ্যা ৬৪৩, যা এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের বিশ্বরেকর্ড। সেই রেকর্ড ভাঙতে বার্সার জার্সিতে মেসির প্রয়োজন আর ৭৯ গোল।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/০১ ডিসেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর