April 1, 2026, 3:22 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

তেঁতুলের নানা গুণ

তেঁতুলের নানা গুণ

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

টক তেঁতুল শুধু রুচিবর্ধক ফলই নয়, এর রয়েছে অনেক উপকারিতা। তেঁতুল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি সাহায্য করে ওজন কমাতেও। জেনে নিন তেঁতুলের উপকারিতা সম্পর্কে।

তেঁতুল

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

তেঁতুলে প্রচুর ভিটামিন সি থাকে, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে অ্যান্টি মাইক্রোবায়াল ও অ্যান্টিসেপটিক উপাদান থাকে। তাই শরীরে কোনও রোগ-জীবাণু সহজে প্রবেশ করতে দেয় না এটি। শিশুরা তেঁতুল খেলে তাদের পেটে কৃমি হয় না।

ব্যথানাশক

শরীরে বাতের ব্যথা, আথ্রাইটিস, রিউমেটিক, জয়েন্টে ব্যথা এসব সারায় তেঁতুল।

ওজন কমায়

তেঁতুল ওজন কমাতে সাহায্য করে। এতে হাইড্রোক্সিসাইট্রিক অ্যাসিড থাকে জা এটি দেহের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে।

মস্তিষ্ক ভালো রাখে

তেঁতুলে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স থাকে। তাই মস্তিষ্ক সক্রিয় রাখতে তেঁতুল খেতে পারেন নিয়মিত। এ ছাড়া মাংসপেশি সুস্থ রাখতেও এটি সাহায্য করে।

রক্ত প্রবাহ ভালো রাখে

প্রচুর আয়রন থাকে তেঁতুলে। প্রতিদিন যে পরিমাণ আয়রন দরকার, তা এক টুকরো তেঁতুল থেকে পাওয়া যায়। আয়রন রক্তের লোহিত কণিকার পরিমাণ ঠিক রাখে। এতে করে শরীরের প্রায় সব জায়গায় লোহিত কণিকার প্রবাহ ভালো থাকে। রক্তস্বল্পতা, মাথা ব্যথা,  ক্লান্তি ও দুর্বলতাও দূর করে তেঁতুল।

Share Button

     এ জাতীয় আরো খবর