April 7, 2026, 8:07 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বুঝবে তাদের জনপ্রিয়তা কোথায় গিয়ে ঠেকেছে: হাছান মাহমুদ

সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বুঝবে তাদের জনপ্রিয়তা কোথায় গিয়ে ঠেকেছে: হাছান মাহমুদ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বুঝবে তাদের জনপ্রিয়তা কোথায় গিয়ে ঠেকেছে। গতকাল মঙ্গলবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানম-ির রাজনৈতিক কার্যালয়ে প্রচার কমিটির মিটিং শেষে এই মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রতিদিনই সংবাদ সম্মেলন করেন। তারা এসব কথা শুনতে আমরা অভ্যস্ত। তারা ২০০৮ সালের নির্বাচনের আগে বলেছিল আওয়ামী লীগ ৩০টি সিটও পাবে না, বিরোধী দলেও বসতে পারবে না। আল্লাহর কী খেলা, বিএনপি সেই নির্বাচনে ২৯ সিট পেয়েছিল। পরবর্তীতে উপ-নির্বাচনে তারা ৩০ সিট অতিক্রম করতে পেরেছিল।

তিনি আরও বলেন, ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে বদলে গেছে,যদি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হবে। সেই নির্বাচনে বিএনপি বুঝতে পারবে, তাদের জনপ্রিয়তা কোথায় গিয়ে ঠেকেছে।

কয়েক হাজার মানুষ দেখে উৎফুল্ল হওয়ার কারণ নেই উল্লেখ করে বিএনপির উদ্দেশে তিনি আরও বলেন,মনোনয়নপত্র কেনার জন্য যে কী পরিমাণ ভিড় তা আপনারা সভানেত্রীর কার্যালয় ঘিরে দেখেছেন। রিজভী সাহেবরা তো কয়েকশ’ মানুষ দেখতে অভ্যস্ত, কয়েক হাজার হয়েছে তাতে তারা উৎফুল্ল হয়েছেন। উৎফুল্ল হওয়ার কোনও কারণ নেই।

প্রচার কমিটির এই বৈঠকে সিদ্ধান্ত হয়, আওয়ামী লীগের নির্বাচনি প্রচারণায় আগামি সপ্তাহ থেকে মাঠে নামবেন অভিনয় ও সঙ্গীতশিল্পীরা।

Share Button

     এ জাতীয় আরো খবর