April 9, 2026, 6:55 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

উচ্চ রক্তচাপ দাঁত ও মুখের সমস্যা থেকে

উচ্চ রক্তচাপ দাঁত ও মুখের সমস্যা থেকে

mostbet

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা যেমন জরুরি তেমনি দাঁত ও মুখগহ্বরে স্বাস্থ্য রক্ষা করাও দরকারী।

ইতালির ইউনিভার্সিটি অফ লাকুইলা’র করা এক গবেষণায় দেখা গেছে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাধা হয়ে দাঁড়ায় অস্বাস্থ্যকর মুখগহ্বর ও দাঁত। যাদের মুখগহ্বর ও দাঁত অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে তাদের স্বাভাবিক রক্তচাপে পৌঁছানো সম্ভাবনা সুস্থ দাঁত ও মুখগহ্বরের অধিকারীদের তুলনায় ২০ শতাংশ কম।

গবেষকরা বলেন, “যাদের দাঁতের সমস্যা বা রোগ আছে তাদের রক্তচাপের দিকে বিশেষ নজর রাখা উচিত।”

ইতালির ইউনিভার্সিটি অফ লাকুইলা’র শিক্ষার্থী ডেভিড পিয়েত্রপাওলি বলেন, “চিকিৎসকদের উচিত রোগীদের দাঁত ও মুখের স্বাস্থ্যের উপর সতর্ক দৃষ্টি দেওয়া, বিশেষত যারা উচ্চ রক্তচাপের চিকিৎসা নিচ্ছেন তাদের।”

তিনি আরও বলেন, “পেরিডেন্টাল ডিজিস’ বা দাঁতের কোনো রোগ হওয়ার সম্ভাবনা দেখা দিলে দ্রুত দন্ত্যচিকিৎসকের পরামর্শ নিতে হবে। একইভাবে, দন্ত্য-চিকিৎসকদেরও উচিত তাদের রোগীর শরীরের প্রতি যতœবান হওয়ার পরামর্শ দেওয়া এবং হৃদযন্ত্রের সুস্বাস্থ্য সম্পর্কে সতর্ক করা।”

‘হাইপারটেনশন’ নামক জার্নালে প্রকাশিত এই গবেষণায় তিন হাজার ছয়শ জনের বেশি উচ্চ রক্তচাপের রোগীকে পরীক্ষা করেন গবেষকরা। যাদের রক্তচাপের মাত্রা ছিল কমপক্ষে ১৩০/৮০ এমএমএইজি।

প্রচ- দাঁতের সমস্যায় ভোগা রোগীদের রক্তচাপের ‘সিস্টোলিক প্রেশার’য়ের মাত্রা গড়ে সুস্থ দাঁতের অধিকারীদের তুলনা তিন মাত্রা বেশি।

পিয়েত্রপাওলি বলেন, “উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীরা এবং তাদের চিকিৎসকদের সচেতন হতে হবে।”

এই সমস্যা নিয়ন্ত্রণে জীবনযাত্রায় বিভিন্ন পরিবর্তন যেমন- লবণ কম খাওয়া, নিয়মিত শরীরচর্চা এবং ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি সুস্থ দাঁত ও মুখগহ্বর নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

Share Button

     এ জাতীয় আরো খবর