April 23, 2026, 2:35 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

নেপালকে হারিয়ে বাংলাদেশ গ্রুপ সেরা

নেপালকে হারিয়ে বাংলাদেশ গ্রুপ সেরা

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

স্বাগতিক নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ সেরা হয়েছে ম্যাচের বেশিরভাগ সময় দশ জন নিয়ে দারুণ খেলা বাংলাদেশ।

নেপালের আনফা কমপ্লেক্সে সোমবার ২-১ গোলে জেতা বাংলাদেশ টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে। আগামি বৃহস্পতিবার সেমি-ফাইনালে ‘বি’ গ্রুপের রানার্সআপ ভারতের মুখোমুখি হবে তারা।

নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ।

ম্যাচের দ্বিতীয় মিনিটে পাওয়া প্রথম সুযোগটি কাজে লাগিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। মেহেদী হাসানের ফ্রি কিকে ইবনে আহাদ শাকিল হেডে জাল খুঁজে নেন।

২১তম মিনিটে সতীর্থের ক্রসে নামাস থাপা মাগার হেড দিতে ব্যর্থ হলে সমতায় ফেরা হয়নি নেপালের। সাত মিনিট পর রাজন হাওলাদারের শট ক্রসবার ফিরিয়ে দিলে ব্যবধান দ্বিগুণ করে নিতে পারেনি বাংলাদেশও।

৩৪তম মিনিটে ডি বক্সের মধ্যে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে গোলরক্ষক মিতুল মারমা লালকার্ড পেলে দশ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। পেনাল্টি থেকে নেপালকে সমতায় ফেরান জান লিম্বু।

দলের শক্তি কমলেও দ্বিতীয়ার্ধের শুরুতে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ফের এগিয়ে যায় বাংলাদেশ। সতীর্থের কাট ব্যাকে রাজনের নিখুঁত প্লেসিং শট ঠিকানা খুঁজে পায়।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠা নেপালকে ভালোভাবে আটকে রাখে বাংলাদেশ। শেষ পর্যন্ত স্বস্তির জয়ে গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনালে ওঠে মোস্তফা আনোয়ার পারভেজের দল।

Share Button

     এ জাতীয় আরো খবর