April 7, 2026, 7:00 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বিএনপি-জামায়াত নেতৃত্বশূন্য হয়ে গেছে: নসরুল হামিদ

বিএনপি-জামায়াত নেতৃত্বশূন্য হয়ে গেছে: নসরুল হামিদ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বিএনপি-জামায়াত নেতৃত্বশূন্য হয়ে গেছে। নেতাশূন্য বিএনপি নেতা ধার করে ঐক্য করেছে। যেসব নেতা নিজেই সোজা হয়ে দাঁড়াতে পারে না তারা এখন ঐক্যের নেতা। কর্মী ছাড়া নেতৃত্ব দিয়ে দেশ চলবে না। গতকাল শুক্রবার বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ছোট মসজিদ রোড এলাকায় আগানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে আমরা বিদ্যুতের সমস্যা সমাধান করেছি।গ্যাস আমদানি শুরু হয়েছে। আগামি দুই মাসের মধ্যে আমরা গ্যাসের সমস্যা সমাধান করবো। সম্মেলনে আগানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। এছাড়াও শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজী মো. জজ মিয়া, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মিরাজুর রহমান সুমন ও সাধারণ সম্পাদক রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর