March 26, 2026, 6:40 pm

সংবাদ শিরোনাম
এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প

মুখে এক সপ্তাহ পেঁপে ব্যবহারের ফল

মুখে এক সপ্তাহ পেঁপে ব্যবহারের ফল

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

শরীরের জন্যেতো উপকারী অবশ্যই; পাশাপাশি রূপচর্চাতেও ভালো ফলাফল দেয়।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে এই বিষয়ের ওপর প্রকাশিত প্রতিবেদন থেকে সাত দিন মুখে পেঁপে ব্যবহারের উপকারিতা সম্পর্কে এখানে জানানো হল।

 

প্রথম দিন: পাকা পেঁপে পিষে তা মুখে প্যাকের মতো লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর শুকানো শুরু করবে, তখন স্ক্রাব করে উঠিয়ে নিন। মাস্ক তুলে নেওয়ার পরে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

 

পেঁপের রস: দ্বিতীয় দিন পেঁপের শ্বাসের পরিবর্তে পেঁপের রস মুখে লাগান। ১০ মিনিট পরেই তা শুকিয়ে যাবে এবং ত্বক টান টান ও মসৃণ লাগবে। ঠা-া পানি দিয়ে ত্বক পরিষ্কার করে নিন।

 

পেঁপের জাদু: দুদিন ব্যবহারের পরে আবার পেঁপে ব্যবহারে মুখের ত্বক অনেক কোমল ও মসৃণ লাগে। পেঁপের ফ্লাভানয়েড ত্বকের কোষকলার উৎপাদন বাড়ায়। ফলে ত্বক নরম ও মসৃণ হয়।

 

পেঁপে ও লেবু: তৃতীয় দিন, পেঁপে ও একটা লেবুর অর্ধেক মিশিয়ে ত্বকে প্যাকের মতো ব্যবহার করুন। ১৫ মিনিট পরে সাধারণ পানি দিয়ে ত্বক পরিষ্কার করে নিন।

 

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি: চতুর্থদিন, একইভাবে লেবু ও পেঁপে ত্বকে লাগান। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।

 

অবাক হওয়ার দিন: পঞ্চম দিন, খেয়াল করলে দেখবেন যে, ত্বকের রং অন্যান্য সময়ের তুলনায় অনেকটা হালকা লাগছে এবং ত্বকের পোড়াভাব কমে গেছে। পেঁপেতে আছে ত্বকের রং ফর্সাকারী উপাদান এবং প্রাকৃতিক এনজাইম যা  রোদে পোড়াভাব দূর করে ত্বককে নবজীবন দেয়। লেবুতে আছে প্রাকৃতিক ব্লিচিং যা ত্বকে জাদুর মতো কাজ করে।

 

ষষ্ঠ দিন: একটা ডিম, পেঁপের মাস্ক তৈরিতে ব্যবহার করুন। ডিমের সাদা অংশ ও কয়েক টুকরা পাকা পেঁপে ভালোভাবে মিশিয়ে প্যাকের মতো করে মুখে লাগান।

 

আবার ডিম-পেঁপের ফেইস মাস্ক: সপ্তম দিন, রাতে আবার ডিম ও পেঁপের তৈরি মাস্ক ত্বকে লাগান। এতে ত্বক আগের চেয়ে আরও বেশি টানটান ও মসৃণ লাগবে। পেঁপের এনজাইম ত্বকের ঝুলে পড়া রোধ করে টানটানভাব আনে।

 

একটানা সাতদিন পেঁপে খাওয়া ওজন কমায়। পাশাপাশি ত্বকে ব্যবহারে তা ত্বককে নরম, কোমল, টানটান ও উজ্জ্বল করে তোলে।

Share Button

     এ জাতীয় আরো খবর