March 20, 2026, 11:32 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

গাজীপুরে নৌকায় নিয়ে পোশাককর্মীকে গণধর্ষণ

গাজীপুরে নৌকায় নিয়ে পোশাককর্মীকে গণধর্ষণ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাস্তা থেকে তুলে নিয়ে গাজীপুরের এক পোশাককর্মীকে নৌকায় ফেলে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ‘অভিযুক্ত’ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

.

বৃহস্পতিবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের বাইমাইল এলাকার বিলের মধ্যে নৌকায় ফেলে ওই পোশাককর্মীকে ধর্ষণ করা হয়।

শনিবার রাতে ও রোববার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন— গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটা এলাকার আব্দুস সামাদের ছেলে আরব আলী (৩২), গোপালগঞ্জের মধুপুর এলাকার আহম্মদ আলী মোল্লার ছেলে মনির হোসেন (৩৪), টাঙ্গাইলের কেশমমাইজার গ্রামের আব্দুল হালীমের ছেলে কাওসার আলী (২০) ও কুড়িগ্রামের ভুড়িঙ্গামারী থানার বড়তেরছড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে মোফাজ্জল হোসেন (৩০)।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াৎ হোসেন জানান, ওই পোশাককর্মীর স্বামী অসুস্থ হওয়ায় গত বৃহস্পতিবার সকালে চাকরির খোঁজে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় তার বোনের বাড়িতে আসেন। রাতে অটো-রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। রাত ১০ টার দিকে বাইমাইল এলাকায় পৌঁছলে গ্রেফতাররা তাকে জোর করে অটো-রিকশা থেকে নামিয়ে মারধর করেন। এক পর্যায়ে তাকে একটি নৌকায় তুলে বিলের মধ্যে নির্জনস্থানে নিয়ে ধর্ষণ করে। শুক্রবার ভোরে ভিকটিমকে ছেড়ে দেয়।

তিনি জানান, শনিবার সকালে কোনাবাড়ি পুলিশ ফাঁড়িতে গিয়ে ওই নারী অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ শনিবার রাতে মনির হোসেন ও কাওসার আলীকে এবং রোববার সকালে মোফাজ্জল হোসেন ও আরব আলীকে কোনাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে।

ইন্সপেক্টর মোবারক হোসেন জানান, গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর