April 4, 2026, 9:37 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

সংবিধানের কোথায় লেখা আছে কারাগারে আদালত বসানো যাবে না: কাদের

সংবিধানের কোথায় লেখা আছে কারাগারে আদালত বসানো যাবে না: কাদের

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

কারাগারে আদালত বসানো সংবিধানের লঙ্ঘন- বিএনপি নেতাদের এমন মন্তব্যের পাল্টায় প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি নেতারা অভিযোগ করেছেন- কারাগারে আদালত বসানো সংবিধানের লঙ্ঘন। কিন্তু আমি জানতে চাই, সংবিধানের কোথায় লেখা আছে কারাগারে আদালত বসানো যাবে না। এটা যদি সংবিধানের লঙ্ঘন হয় তাহলে সেটি করেছেন জেনারেল জিয়াউর রহমান। গতকাল বুধবার বিকেলে দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত আওয়ামী লীগের যৌথ সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের এসব কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতারা কী ভুলে গেছেন, কারাগারে আদালত বসিয়ে কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয়েছিলো। সংবিধানে লেখা নেই কারাগারে আদালত বসানো যাবে না। এটা যদি খালেদা জিয়া না মানেন, তাহলে সিদ্ধান্ত নিয়েছেন আদালত, ব্যবস্থাও নেবেন আদালত। সরকারের কিছু বলার নেই। এ যৌথ সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে সামনে রেখে আমরা দলের সহযোগী সংগঠনগুলোর সঙ্গে এ যৌথসভায় বসেছি। নির্বাচনে সহযোগী সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তাই এ সংগঠনগুলোর সঙ্গে আমরা বসেছি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের আরও বলেন, খালেদা জিয়া অসুস্থ, তার বয়স হয়েছে, আদালতে যেতে তার কষ্ট হয় তাই জেলে মধ্যে আদালত বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বয়সের কথা বিবেচনা করে খালেদা জিয়ার হাজিরার সুবিধার জন্যই এ ব্যবস্থা করা হয়েছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি আইন মানে না, আদালত মানে না, বিচার মানে না, নিয়ম মানে না। এটাই বিএনপির বৈশিষ্ট। বিএনপির নেতারা সংবিধান লঙ্ঘনের কথা বলছেন অথচ তারাই সংবিধান লঙ্ঘন করে। তারা নানা কৌশল করে এ মামলার বিচার বিঘিœত ও বিলম্বিত করার অপচেষ্টা করছে। এ মামলার বিচার অনেক আগেই শেষ হয়ে যেত, কিন্তু খালেদা জিয়া হাজিরা না দিয়ে এ মমালার বিচার কাজ বিলম্বিত করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর